নিউজ পোল ব্যুরো: বসন্তের মিঠে রোদ আর নীল আকাশের মাঝেই ফের দুর্যোগের ইঙ্গিত মিলছে (Weather Update)। রাজ্যে নতুন করে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর (IMD Update)। চলতি সপ্তাহের শেষভাগ থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে (Weather Update)। বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ এবং সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) প্রভাব মিলিয়ে তৈরি হচ্ছে অনুকূল পরিস্থিতি। এর জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm with Rain) এবং দমকা হাওয়ার সম্ভাবনা বাড়ছে (Weather Update)।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে (Weather Update)। দিনের তাপমাত্রা (Day Temperature) সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। প্রথম দফায় ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস (Weather Update)। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির আশঙ্কা প্রবল। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে সপ্তাহের শুরুটা ভিজেই কাটতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত রয়েছে (North Bengal Weather Update)। শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও রবিবার থেকে বদল আসতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পরিস্থিতি আরও জোরালো হতে পারে (Weather Update)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain Alert) পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন সাময়িক হলেও বসন্তের শেষে এমন বৃষ্টিপাত কৃষি ও সাধারণ জীবনে প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)।
