Tollywood Celebrities Holi : রঙে-উদ্বেগে মিশে টলিপাড়ার দোল ২০২৬! কেউ প্যারিসে আটকে, কেউ পরিবারে মেতে রঙের উচ্ছ্বাসে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বসন্তের মৃদু হাওয়া আর রঙের উচ্ছ্বাস মিলিয়ে দোল মানেই বাঙালির কাছে এক আবেগের উৎসব। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ২০২৬ সালের দোল টলিপাড়ার তারকাদের জীবনে এনে দিয়েছে রঙের পাশাপাশি নানা অভিজ্ঞতার রেশ (Tollywood Celebrities Holi)। সেই ঝলমলে মুহূর্তগুলিই এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনেত্রী সন্দীপ্তা সেন-এর এবারের দোল কেটেছে কিছুটা উদ্বেগের ছায়ায়। স্বামী সৌম্য মুখোপাধ্যায়-কে সঙ্গে নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি ইউরোপ সফরে বেরিয়েছিলেন তিনি (Tollywood Celebrities Holi)। কিন্তু পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল ও আমেরিকার টানাপোড়েনের জেরে আকাশপথে জটিলতা তৈরি হওয়ায় নির্ধারিত সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি। ১ মার্চ প্যারিস-এ পৌঁছলেও আপাতত সেখানেই আটকে রয়েছেন এই দম্পতি। ৫ মার্চের আগে ফেরার সম্ভাবনা নেই বলেই জানা গেছে। তবু মন খারাপকে প্রশ্রয় দেননি সন্দীপ্তা। হোটেলের ঘরেই পুরনো ছবি এডিট করে ডিজিটাল রঙে দোল উদ্‌যাপন করেছেন তিনি (Tollywood Celebrities Holi)। তার কথায়, বাস্তবে রং না খেললেও স্মৃতিকে রাঙিয়ে নেওয়া যায় প্রযুক্তির ছোঁয়ায় (Tollywood Celebrities Holi)।

আরও পড়ুন : Madhyamgram Fire : হোলির দুপুরে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন! সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল একাধিক দোকান

অন্যদিকে, শহর কলকাতায় দোলের রঙে নজর কাড়লেন নবদম্পতি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর এটাই তাদের প্রথম দোল। লাল পোশাকে সেজে একে অপরকে আবির মেখে ভালোবাসার মুহূর্ত ভাগ করে নেন তারা (Tollywood Celebrities Holi)। একইভাবে রঙের আনন্দে মাতেন অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য। প্রতিবারের মতো এ বছরও রাজকীয় আবহে ধরা দিলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। একে অপরকে রঙে ভরিয়ে দেওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। চার বছর পর ছেলে অমর্ত্যকে পাশে পেয়ে আবেগঘন মুহূর্ত কাটালেন চৈতি ঘোষাল। ঘরোয়া পরিবেশেই জমেছিল তাদের উৎসব। এদিকে গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ-এর দোল ঘিরে ছিল তাদের সন্তান ‘ধীর’। পরিবারকেন্দ্রিক আনন্দেই মেতে উঠেছিলেন তারা (Tollywood Celebrities Holi)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উৎসবের রঙিন আবহের মাঝেও সচেতনতার বার্তা দিয়েছেন রুকমা রায় ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তারকা (Tollywood Celebrities Holi)। তাদের অনুরোধ, আনন্দের উচ্ছ্বাসে যেন রাস্তার অবলা প্রাণীদের গায়ে রং না লাগানো হয়। উৎসব হোক আনন্দের, হোক মানবিকতার— এমন বার্তাই দিয়েছেন টলিপাড়ার পরিচিত মুখেরা (Tollywood Celebrities Holi)।