Vicky-Katrina: অবশেষে বাবা-মা ভিকি–ক্যাটরিনা, পুত্রসন্তানকে ঘিরে উচ্ছ্বসিত অভিনেতা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি–ক্যাটরিনা (Vicky-Katrina) অবশেষে তাঁদের জীবনে স্বাগত জানালেন প্রথম সন্তানকে। ৭ নভেম্বর জন্ম নিয়েছে তাঁদের পুত্রসন্তান, আর এই খুশির সংবাদ প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইছে সিনেসমাজে। বিয়ের পরই কাজ থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছিলেন ক্যাটরিনা। গত দু’বছর কোনও নতুন প্রজেক্ট হাতে নেননি তিনি। কারণ হিসেবে স্পষ্টই বোঝা যাচ্ছিল, ব্যক্তিগত জীবনে বড় কোনও পরিকল্পনা রয়েছে ভিকি–ক্যাটরিনার (Vicky-Katrina)।

আরও পড়ুন:Crispy Corn: রেস্তরাঁর মতো মুচমুচে ক্রিসপি কর্ন বানানোর সহজ উপায়

চলতি বছরের সেপ্টেম্বরেই এ দম্পতি জানিয়েছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। সেই সময় স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি।” ছবিটি ভাইরাল হতেই ভক্তরা বুঝে নেন, অপেক্ষার সময় খুব বেশি নয় ভিকি–ক্যাটরিনার (Vicky-Katrina) জন্য।সন্তান জন্মের পর থেকেই প্রকাশ্যে আসেননি ক্যাটরিনা। তবে সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হন ভিকি কৌশল। পুত্রসন্তানের বাবা হওয়ার অনুভূতি কেমন—এমন প্রশ্নে হাসিমুখে তিনি বলেন, “এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হল বাবার দায়িত্ব পাওয়া। ভেবেছিলাম আনন্দে আত্মহারা হয়ে যাব, কিন্তু এই মুহূর্ত যেন আমাকে আরও মাটির মানুষ করে দিল।’’ তাঁর কথায় স্পষ্ট, বাবা হওয়ার অনুভূতি তাঁকে যেন আরও grounded করে তুলেছে।

এ মুহূর্তে ছেলের নাম প্রকাশ করেননি ভিকি–ক্যাটরিনা (Vicky-Katrina)। প্রকাশ্যে আনেননি শিশুকেও। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ভক্তরা। তবে খুব শীঘ্রিই সন্তানের নাম জানাবেন—এমন ইঙ্গিত দিয়েছেন ভিকি নিজেই।ভিকি এখন ব্যস্ত একাধিক ছবির কাজে, অন্যদিকে মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন ক্যাটরিনা। ঘনিষ্ঠ মহলের মতে, আপাতত কাজের দিকে ফিরছেন না অভিনেত্রী; সম্পূর্ণ সময় দিচ্ছেন পরিবারকে। নতুন অতিথির আগমন যে তাঁদের জীবনকে আরও সুন্দর করে তুলেছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছে তাঁদের আচরণে। সব মিলিয়ে, মাতৃত্ব–পিতৃত্বের প্রথম পর্যায়ে একদমই নিজের মতো সময় কাটাচ্ছেন ভিকি–ক্যাটরিনা (Vicky-Katrina), আর তাঁদের সুখের ঝলক দেখতে ভক্তদের অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole