নিউজ পোল ব্যুরো: নির্ধারিত সময় মেনেই কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগে প্রতিবাদ জানাতেই এদিন তিনি ধর্নায় বসেন। এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই বিষয়টি নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী। এর আগেও তিনি রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছেন এবং সাধারণ ভোটারদের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াইয়ের বার্তাও দিয়েছেন। এবার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা ধর্মতলায় শান্তিপূর্ণ ধর্না কর্মসূচিতে সামিল হলেন তিনি। এদিন ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন দলের বহু নেতা, কর্মী ও সমর্থকরা।
বিস্তারিত আসছে…
