নিউজপোল ব্যুরো: অভিনেত্রীর (actress) অহংকার নিয়ে চর্চা সর্বত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভীষণ ভাবেই ভাইরাল। আর এই জনপ্রিয়তাই তাঁকে নাকি অহংকারী করে তুলেছে। নেটিজেনরা এমন মন্তব্যই করেছেন অভিনেত্রীকে নিয়ে। এদিকে চলছে অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান। এত ঘটা করে আয়োজনের মাঝে নেই শৌচাগারে (Toilet) জল। অপরিস্কার শৌচালয়, অতিথিরা হয়েছে নাজেহাল। সবথেকে বেশি হয়রানি হয় চিত্রসাংবাদিকদের।
অভিনেত্রী এসব খবর সামনে আনেননি। সাংবাদিকরা নাজেহাল হতেই সামনে আসে চরম অব্যবস্থার চিত্র।

এদিকে ভিডিও করাতে কম যান না অভিনেত্রীর স্বামীও। দুজনের ভিডিও রীতিমতো ভাইরাল।
বিয়েবাড়ির প্রায় প্রতি মুহূর্তই তাঁদের সমাজমাধ্যমের অনুসরণকারীরা পেয়েছেন। কিন্তু, এই দম্পতিই নাকি নিজেদের বিয়ের সমস্ত কিছু গোপন রাখতে মরিয়া ছিলেন। সেই কারণেই বিয়ের অনুষ্ঠানে সাংবাদিকেরা ছবি তুলতে যেতেই বাধল ঝামেলা! ইন্ডাস্ট্রির (Industry) অন্দরের ফিসফাস, জল চেয়েও নাকি পাননি একাধিক সাংবাদিক। শুধু কি তাই? খবর, শৌচালয়ে গেলেও নিরাপত্তারক্ষীর কড়া নজর ছিল সেখানে।
এদিকে একদল নেট নাগরিকদের (Netizen) প্রশ্ন এই অভিনেত্রী ও তাঁর বরের সমাজ মাধ্যমের এত ভিডিও দেখতে আদৌ কি মানুষ উৎসাহী?
অভিনেত্রীর এত জাকজমক বিয়ের আড়ালে ভিতরের হাঁড়ির হাল দেখে চমকে যাচ্ছে নেটিজেনরা।
