President Droupadi Murmu : রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙা হয়নি! কেন্দ্রকে নথি-সহ রিপোর্ট পাঠাল নবান্ন

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রপতির রাজ্য সফরকে ঘিরে ওঠা প্রোটোকল বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে রাজ্য সরকার জানিয়েছে, রাষ্ট্রপতির সফরে কোনও ধরনের প্রোটোকল লঙ্ঘন (Protocol Violation) হয়নি। প্রামাণ্য নথি ও ঘটনাক্রম তুলে ধরে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) উত্তরবঙ্গে আসেন আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে (International Tribal and Santhal Conference) যোগ দিতে। এই সফরকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) দফতরের তরফে অভিযোগ ওঠে, রাষ্ট্রপতির সফরের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল যথাযথভাবে মানা হয়নি (President Droupadi Murmu)। সেই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়।

আরও পড়ুন : Donald Trump: যুদ্ধ তাহলে শেষ! ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যেই বড় ইঙ্গিত, স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ব?

সূত্রের খবর, রবিবারই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Chief Secretary Nandini Chakraborty) কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের (Union Home Secretary Govind Mohan) কাছে একটি বিস্তারিত রিপোর্ট পাঠান। ওই রিপোর্টে রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরের (North Bengal Visit) প্রতিটি পর্যায়ের ঘটনাক্রম তুলে ধরা হয়েছে। পাশাপাশি সফর সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত, নথিপত্র এবং প্রাসঙ্গিক তথ্যও যুক্ত করা হয়েছে। রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নিরাপত্তা ও প্রোটোকল নির্দেশিকা, অর্থাৎ ‘ব্লু বুক’ (Blue Book Protocol) অনুযায়ী সমস্ত নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকী রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে যোগ দেন, সেই অনুষ্ঠানের স্থান পরিবর্তনের বিষয়টিও যথাসময়ে কেন্দ্রকে জানানো হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়েও কেন্দ্র প্রশ্ন তুলেছিল। সেই বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে নবান্নের রিপোর্টে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে ওই নির্দিষ্ট অনুষ্ঠানের বিষয়ে তিনি আগে থেকে অবহিত ছিলেন না। যদিও রাষ্ট্রপতির রাজ্য সফর সম্পর্কে তিনি অবগত ছিলেন, তবে অনুষ্ঠানের আয়োজক কারা বা অনুষ্ঠানের প্রকৃতি কী— সে সম্পর্কে তার কাছে নির্দিষ্ট তথ্য ছিল না (President Droupadi Murmu)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

রিপোর্টে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সচিবালয় (President’s Secretariat) এবং নবান্নের মধ্যে হওয়া নথি বিনিময়ের ভিত্তিতেই ঠিক হয়েছিল রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায় জানানোর ‘লাইনআপ’ (Official Line-up)। সেই তালিকায় যাদের নাম ছিল, তারাই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ওই তালিকায় মুখ্যমন্ত্রীর নাম ছিল না বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া সফরের আগে গত ৫ মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তখন আয়োজক বেসরকারি সংস্থার প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসন লিখিতভাবে রাষ্ট্রপতির সচিবালয়কে বিষয়টি জানায়। এমনকী ফোনের মাধ্যমেও এই উদ্বেগের কথা জানানো হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।