Weather Update : ঘূর্ণাবর্তের জেরে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মার্চ মাস শুরু হতেই আবহাওয়ার খামখেয়ালিতে চমক দিচ্ছে প্রকৃতি। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Update)। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সপ্তাহজুড়েই ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা (South Bengal Weather Update )। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর (IMD)। এই অস্থির আবহাওয়ার জেরে দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা সমস্যায় পড়েছেন রাজ্যবাসীরা (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে (Weather Update)। বিশেষ করে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।

আরও পড়ুন : Indian Ocean : সমুদ্রের জলে বড় রদবদল! দক্ষিণ ভারত মহাসাগরের লবণাক্ততা কমায় আবহাওয়ায় প্রভাবের আশঙ্কা

তবে আবহাওয়ার এই অস্থিরতার মাঝেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। হাওয়া অফিসের মতে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে (Weather Update)। যদিও সেই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হবে না। রবিবার এবং সোমবার ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে (Weather Update)। উত্তরবঙ্গের একাধিক জেলায় বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (North Bengal Weather Update )। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতরের (IMD) মতে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইতে পারে। তবে সোমবারের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে (Weather Update)। যদিও তার আগে কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে আবহাওয়া বেশ অস্থিরই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।