Weather Update : আবহাওয়ায় ‘বড় টুইস্ট’! একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: গরমের দাপট বাড়তে না বাড়তেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর (IMD Update )। দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update ) একাধিক জেলায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Update)। সপ্তাহের শুরু থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে সোমবার থেকে পরিস্থিতি আরও কিছুটা খারাপ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই পাঁচটি জেলায় ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Weather Update )।

আরও পড়ুন : Assembly Election Date: আজই কি ঘোষণা হবে ভোটের নির্ঘণ্ট? বিকেলে নির্বাচন কমিশনের হাইভোল্টেজ বৈঠক, নজরে দিল্লি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী (IMD Update), সোমবার অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গের আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকবে (South Bengal Weather Update )। দিনভর আংশিক মেঘলা আকাশের কারণে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাসহ আশপাশের জেলাগুলিতেও এর প্রভাব পড়তে পারে (Kolkata Weather Update)। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সাধারণত এই সময় হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। তবে সোমবার কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার বেগ বেড়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে মেঘলা আবহাওয়া থাকলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না (Weather Update)। আর্দ্রতার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে গুমোট গরমের পরিস্থিতি বজায় রয়েছে। দিনের বেলায় হালকা বাতাস বইলেও অস্বস্তি পুরোপুরি কাটেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather Update ) জেলাগুলিতেও আবহাওয়ার একইরকম অস্থির পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী (IMD Update), উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গের এই বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে (Weather Update )।