নিউজ পোল ব্যুরো: কনকনে ঠান্ডা, দিনভর ঘন কুয়াশা আর দুর্গম পাহাড়ি পথ এই কঠিন পরিবেশেই আসন্ন ভোটকে সামনে রেখে তৎপর প্রশাসন (WB Election 2026)। ভারতের সঙ্গে নেপালের সীমান্তে সিঙ্গালিলা রিজের উপর অবস্থিত সান্দাকফু, যার উচ্চতা প্রায় ১২ হাজার ফুট। এই অঞ্চলে নেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, দুর্বল মোবাইল নেটওয়ার্ক ফলে নির্বাচনী কাজ পরিচালনা করা বেশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে (WB Election 2026)। এসআইআর (SIR Form) পৌঁছে দিতে গিয়ে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। শুধু সান্দাকফু নয়, ডান্ডা গ্রাম, রাম্মাম গ্রাম এবং সামানডেনের মতো দুর্গম এলাকাতেও একই পরিস্থিতি। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ অতিক্রম করে ভোট সংক্রান্ত কাজ চালাতে হচ্ছে তাদের (WB Election 2026)। এবার মূল ভোটগ্রহণ পর্বও কমিশনের কাছে বড় পরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন : Weather Update : চৈত্রের শুরুতেই ঝড়-বৃষ্টির দাপট! সপ্তাহান্তে কালবৈশাখীর তাণ্ডব, ভিজবে দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ
ভোট হবে শ্রীখোলা এলাকায়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এই দুর্গম অঞ্চলে পৌঁছাতে ভোটকর্মীদের দুই দিন আগে থেকেই যাত্রা শুরু করতে হবে। পথের বেশিরভাগটাই ট্রেক করে অতিক্রম করতে হবে, কারণ যানবাহনের সুবিধা অত্যন্ত সীমিত। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক সংলগ্ন শ্রীখোলা গ্রামটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা হলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে এটি প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং এলাকা। এই অঞ্চলের ভোটাররা সান্দাকফু, ডান্ডা, রাম্মাম ও সামানডেন এলাকা থেকে এসে শ্রীখোলায় ভোট দেবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি এলাকার পরিস্থিতির উপর নজর রাখতে পাঁচজন পুলিশ পর্যবেক্ষক এবং চারজন হিসাব পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। দার্জিলিং জেলায় মোট ১৯৩টি ‘ক্রিটিক্যাল বুথ’ চিহ্নিত করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে এই বুথগুলিতে ভোটের হার প্রায় ১৫ শতাংশ কম ছিল। তাই এবার ভোটারদের উৎসাহ বাড়াতে বিশেষ প্রচার চালানো হচ্ছে (WB Election 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, মোবাইল নেটওয়ার্ক না থাকায় ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। এই সমস্যা কাটাতে ভিডিও রেকর্ডিং, স্যাটেলাইট ফোন এবং আরটি (RT) সেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নির্বাচনের আগে নেটওয়ার্ক উন্নত করতে টেলিকম সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে জেলা প্রশাসন।উল্লেখযোগ্যভাবে, আগের মতোই এবারও মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’ বজায় রাখা হচ্ছে। দার্জিলিংয়ে থাকবে ৩৬টি এবং কালিম্পংয়ে ৪টি পিঙ্ক বুথ। নিরাপত্তার জন্য জেলায় ৩৪টি নাকাতল্লাশি পয়েন্টে নজরদারি চলছে, পাশাপাশি কুইক রেসপন্স টিম ও মোবাইল টহলদারি জোরদার করা হয়েছে (WB Election 2026)।
