Weather Update: দুই বঙ্গ জুড়ে ফের ঝড়-বৃষ্টির দাপট! সপ্তাহান্তে বাড়বে দুর্যোগের আশঙ্কা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চৈত্র সেলের কেনাকাটায় কি তবে জল ঢালবে আবহাওয়া? নতুন পূর্বাভাস ঘিরে বাড়ছে সেই আশঙ্কাই (Weather Update)। গরমের প্রভাব কিছুটা কমিয়ে রাজ্যে ফের সক্রিয় হতে চলেছে কালবৈশাখীর দাপট, আর তার জেরেই সপ্তাহের শেষে বৃষ্টি বাড়ার ইঙ্গিত মিলছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়তে শুরু করবে (South Bengal Weather Update)। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা-পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার দমকা হাওয়ার গতিবেগ বেশ বেশি হতে পারে, যা স্থানীয় মানুষজনের জন্য কিছুটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে (Weather Update)।

আরও পড়ুন : BJP Candidate List : বাংলা ভোটের আগে প্রার্থী বাছাইয়ে চমক বিজেপির, একাধিক কেন্দ্রে হাই-ভোল্টেজ লড়াই

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather Update)। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে চৈত্র সেলের বাজারে ভিড় কিছুটা প্রভাবিত হতে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে (North Bengal Weather Update)। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় দফায় দফায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার এই জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল, যা স্থানীয় পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে (Weather Update)। পাহাড়ি অঞ্চলে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে, যার ফলে পর্যটক ও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গরমের তীব্রতা কিছুটা কমলেও ঝড়-বৃষ্টির কারনে চৈত্রের বাজারে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।