নিজস্ব প্রতিনিধি: উৎসবের আবহ মুহূর্তেই বদলে গেল আতঙ্ক আর শোকে। বাংলাদেশ-এর (Bangladesh Accident) কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক-রেল দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে প্রশাসন।
আরও পড়ুন: Humayun Kabir candidate list:হুমায়ুনের দলে ১৫৩ প্রার্থী ঘোষণা, নন্দীগ্রাম-ভবানীপুরে চমক!
শনিবার গভীর রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল ‘ঢাকা মেইল’ ট্রেন। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় পৌঁছনোর সময় একটি যাত্রীবাহী বাস হঠাৎই রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সামনে (Bangladesh Accident) পড়ে যায়। মুহূর্তের মধ্যে সজোরে বাসটিকে ধাক্কা মারে ট্রেনটি। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর প্রায় আধ কিলোমিটার পর্যন্ত বাসটিকে টেনে নিয়ে যায় ট্রেন, যা দুর্ঘটনার ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে।
দুর্ঘটনার (Bangladesh Accident) জেরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং প্রায় আট ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ‘মামুন পরিবহন’-এর ওই বাসটি চুয়াডাঙা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের নীচে রেললাইন পার হওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে।
প্রথমে ঘটনাস্থল থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২-তে পৌঁছায়। অনেক মৃতদেহই এতটাই ক্ষতবিক্ষত যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনায় বাসচালকের স্ত্রী ও দুই মেয়েরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, যা ঘটনার মর্মান্তিকতাকে আরও বাড়িয়ে তুলেছে। এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেলগেট সময়মতো বন্ধ না হওয়াতেই এই বিপর্যয় ঘটে। ঘটনার তদন্তে জেলা প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে, দায়িত্বে গাফিলতির অভিযোগে পদুয়া রেলগেটের দুই কর্মীকে ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
