নিউজ পোল ব্যুরো: মার্চের শেষ সপ্তাহের শুরুতেই স্বস্তির খবর সোনা ক্রেতাদের জন্য। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাবেই দেশে ফের কিছুটা কমেছে সোনার দাম (Gold Price Today)। ফলে বাংলার বাজারেও হলুদ ধাতুর দর নেমে এসেছে আগের তুলনায়। এক ভরির হিসেবে বেশ ভালোই পতন দেখা গেছে, যা মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বড় স্বস্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Gold Price Today)। তবে রুপোর দাম (Silver Price) সেই তুলনায় স্থিতিশীলই রয়েছে। ভারতে সোনা শুধু অলংকার হিসেবেই নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ (Investment) এবং নিরাপদ সঞ্চয়ের (Safe Asset) মাধ্যম হিসেবেও অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে বিয়ে, উৎসব বা ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে অনেকেই নিয়মিত সোনা কিনে থাকেন। তাই দামের সামান্য ওঠানামাও সাধারণ মানুষের উপর বড় প্রভাব ফেলে।
আরও পড়ুন: Supreme Court : মেট্রো প্রকল্পে রাজনীতি বন্ধ করুন! চিংড়িঘাটা মামলায় সুপ্রিম কোর্টের ধমক
আজকের বাজারদর অনুযায়ী, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ২০ টাকায় (Gold Price Today)। রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ১ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৪০ হাজার ১৭০ টাকা। মুম্বই ও পুনেতেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে সোনা। অন্যদিকে আহমেদাবাদে ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ৭০ টাকা। জয়পুর ও বেঙ্গালুরুতেও দামে সামান্য তারতম্য দেখা গেছে (Gold Price Today)। এই দামের পতন নিয়ে স্বর্ণ ব্যবসায়ী মহলেও চলছে আলোচনা। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানিয়েছেন, বর্তমানে দাম কিছুটা কমলেও ভবিষ্যতে আবারও ঊর্ধ্বমুখী (Price Hike) হতে পারে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধি, ডলার-রুপির বিনিময় হার (Dollar Rate) এবং ভূরাজনৈতিক পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করছে সোনার ভবিষ্যৎ দর (Gold Price Today)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে দাম তুলনামূলক কম থাকায় যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের বেশি দেরি না করাই ভালো। কারণ আগামী দিনে দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই মত বাজার বিশেষজ্ঞদের।
