Narendra Modi: পরিস্থিতি পর্যালোচনায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

দেশ

নিউজ পোল ব্যুরো: জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশকে প্রস্তুত থাকার বার্তা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই ধারাবাহিকতায় এবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তিনি (Narendra Modi)। আগামী ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের (Narendra Modi) মাধ্যমে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

সরকারি সূত্রে খবর, এই বৈঠকে মূলত সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন, যেসব রাজ্যে বর্তমানে কোনও নির্বাচন চলছে না। যে রাজ্যগুলিতে নির্বাচন প্রক্রিয়া চালু রয়েছে, সেখানে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেবেন না। তবে সেই রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে, যাতে প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আপডেট নেওয়া যায়।

আরও পড়ুন: Vande Bharat: ট্রেনের খাবারে অস্বাস্থ্যকর পোকা, আইআরসিটিসি-কে বিশাল অংকের জরিমানা রেলের

এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হল সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার করা। বিশেষ করে সাপ্লাই চেইন সচল রাখা, জ্বালানি ও শক্তি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা বজায় রাখা এবং আকস্মিক পরিস্থিতির মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়েও রূপরেখা তৈরি করা হবে।

সূত্রের দাবি, এই বৈঠকে ‘টিম ইন্ডিয়া’ ধারণাকে আবারও গুরুত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী। অতীতে COVID-19 পরিস্থিতিতে যেমন কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করে সংকট মোকাবিলা করেছিল, ঠিক তেমনভাবেই বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশেষত পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে সমন্বিত উদ্যোগের উপর জোর দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole