নিউজ পোল ব্যুরো: ফের দুর্যোগের মুখে গোটা বাংলা (Weather Update)।মাঝরাতেই বিরাট হাওয়া বদল কলকাতায়। গুমোট গরম কাটিয়ে হঠাৎই কালবৈশাখী। ঝড়ের দাপট ছিল অনেকটাই বেশি। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে (Weather Update)। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্রই আবহাওয়ার ব্যাপক অবনতি হতে পারে বলে পূর্বাভাস (Weather Update)। শনিবার সারাদিনই রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা ও হুগলি জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।
আরও পড়ুন: Hardeep Singh Puri : জ্বালানি সঙ্কটে লকডাউনের জল্পনা! স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর
আবহাওয়া দফতর সূত্রে খবর , গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে (Weather Update)। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি ট্রাফ রেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই দুটি আবহাওয়াগত কারণের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা বিপুল পরিমাণ জলীয় বাষ্প যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মূলত কালবৈশাখী প্রবণতাকে আরও সক্রিয় করে তুলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও আবহাওয়ার একই রকম খামখেয়ালি চেহারা দেখা যাবে (North Bengal Weather Update) । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-সহ অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে রাজ্যজুড়ে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়তে চলেছে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Update)।
