নিউজ পোল ব্যুরো: মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু বাংলার আবহাওয়ায় আবারও অস্থিরতা(Weather Update)। দু’একদিনের স্বস্তির পর ফের বৃষ্টির ভ্রুকুটি স্পষ্ট (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, সোমবার রাত থেকেই বৃষ্টির শুরু হয়েছে, আর মঙ্গলবার থেকে তা আরও জোরদার আকার নিতে পারে (Weather Update)। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলক বেশি উদ্বেগজনক। আবহাওয়া দফতর (IMD)জানিয়েছে, এই অঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। এইসব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে। ফলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও ফের কালবৈশাখীর আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মাঝে মধ্যে দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তবে এই অস্থির আবহাওয়ার মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। মঙ্গলবারের বৃষ্টির পর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (IMD)। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বাংলার আবহাওয়ায় এখনই স্থিতিশীলতা আসছে না। বরং ঝড়-বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট আরও কিছুদিন বজায় থাকতে পারে (Weather Update)।
