Summer Hair Care: গরমে শ্যাম্পু ছাড়াই চুল থাকবে ফুরফুরে! গোপন ট্রিকস জেনে নিন আজই

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: গরম পড়লেই চুলের (Summer Hair Care) অবস্থা যেন একেবারে বেসামাল! সকালে যতই যত্ন করে শ্যাম্পু করুন না কেন, দুপুর গড়াতেই চুল হয়ে যায় তেলতেলে, চ্যাটচ্যাটে আর একদম নিষ্প্রাণ। কিন্তু প্রতিদিন শ্যাম্পু করাও তো সম্ভব নয়। তাতে উল্টে চুল পড়া (Summer Hair Care) বাড়তে পারে। তাহলে উপায়? চিন্তা নেই, খুব সহজ কিছু কৌশলেই শ্যাম্পু ছাড়াই চুল রাখা যাবে ফ্রেশ, হালকা আর ঝলমলে।

গরমে চুল দ্রুত তেলতেলে হয়ে যাওয়ার অন্যতম কারণ হল স্ক্যাল্পে অতিরিক্ত ‘সেবাম’ তৈরি হওয়া। বিশেষ করে চুলের গোড়ায় (Summer Hair Care) এই সমস্যা বেশি দেখা যায়। এই পরিস্থিতিতে টিস্যু বা ব্লটিং পেপার দারুণ কাজে আসে। সিঁথি করে হালকা চাপে টিস্যু দিয়ে স্ক্যাল্প মুছে নিলে অতিরিক্ত তেল শুষে যায় এবং চুল অনেকটাই সতেজ দেখায়।

আরও পড়ুন:Malda Incident: কালিয়াচক কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ভোটের মুখে নজিরবিহীন সিদ্ধান্ত আদালতের

এছাড়া ঘরেই তৈরি করা যায় একটি কার্যকর হেয়ার মিস্ট। কয়েকটি পুদিনা পাতা কুচিয়ে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। চাইলে এতে ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েলের মতো এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা যোগ করতে পারেন। এই মিশ্রণ স্প্রে করলে চুলে আসবে ঠান্ডা অনুভূতি, দূর হবে ঘামের গন্ধ এবং বাড়বে উজ্জ্বলতা।

শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনেগার। এক মগ জলে অল্প ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিলে স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক থাকে এবং চুল পরিষ্কার অনুভূত হয়। সময় কম থাকলে ড্রাই শ্যাম্পুও ভালো সমাধান। চুলের গোড়ায় স্প্রে করে কিছুক্ষণ রেখে আঁচড়ে নিলেই তেলতেলে ভাব কমে যায় এবং চুলে ভলিউম আসে।

সবশেষে, রোদে বেরোনোর সময় স্কার্ফ বা টুপি ব্যবহার করুন। এতে ধুলো ও রোদ থেকে চুল সুরক্ষিত থাকবে। আর সরাসরি স্ক্যাল্পে কন্ডিশনার ব্যবহার এড়িয়ে চলুন। এতে চুল আরও দ্রুত তেলতেলে হয়ে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole