Malda Incident: কালিয়াচক কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ভোটের মুখে নজিরবিহীন সিদ্ধান্ত আদালতের

রাজ্য

নিউজ পোল ব্যুরো: মালদহের কালিয়াচককে (Malda Incident) ঘিরে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনার জেরে এবার নজিরবিহীন পদক্ষেপের নির্দেশ এল। বিচারকদের ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর বুধবার গভীর রাতে যখন তাঁদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অভিযোগ, সেই সময়ও হামলার (Malda Incident) আশঙ্কা তৈরি হয়, যা প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়।

এই ঘটনায় বিশেষভাবে উদ্বেগের বিষয়, যেসব বিচারক সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তির কাজ করছিলেন, তারাই নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন। এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানায়, এই ঘটনা প্রশাসনিক ব্যর্থতার বড় উদাহরণ।

আরও পড়ুন: Supreme Court: ‘প্রশাসনিক ব্যর্থতা’,মালদহ ঘটনায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

শীর্ষ আদালতের নির্দেশের পরই নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব সিবিআইকে (CBI) দেওয়ার সিদ্ধান্ত নেয়। আদালত এও জানিয়েছিল যে, প্রয়োজনে এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাকেও তদন্তে যুক্ত করা যেতে পারে।

তবে কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, সাধারণ আইন-শৃঙ্খলার দায়িত্ব তাদের নয়। তারা মূলত ঘটনার কারণ এবং প্রশাসনিক ত্রুটি খতিয়ে দেখতেই এই তদন্তের নির্দেশ দিয়েছে। কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়েছে কেন ঘটনাস্থলে (Malda Incident) সিনিয়র অফিসারদের উপস্থিতি ছিল না, কেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি, এবং কেন বিচারকদের ব্লক অফিসে বসিয়ে কাজ করানো হচ্ছিল।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপির কাছে। পাশাপাশি জানা গেছে, ইতিমধ্যেই প্রায় ৫২ লক্ষ নাম সংক্রান্ত নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে, যদিও ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করেছে সে বিষয়ে স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole