নিউজ পোল ব্যুরো: ভোটের ময়দানে তারকাদের ভূমিকা নিয়ে যখন নানা বিতর্ক, ঠিক সেই সময় স্পষ্ট অবস্থান জানালেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তাঁর কথায়, রাজনীতি হোক বা প্রশাসন নেতৃত্বের জায়গায় ব্যক্তিত্ব ও দায়িত্ববোধই সবচেয়ে বড় বিষয়। তাই মুখ্যমন্ত্রী হিসেবে এখনও তাঁর প্রথম পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। দল নয়, (West Bengal Assembly Election) মুখই এখানে মূল এমনটাই ইঙ্গিত অভিনেত্রীর কথায়। পাশাপাশি প্রার্থী নির্বাচন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাজ সব ক্ষেত্রেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে তুলে ধরেছেন তিনি, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকেই তিনি দেখছেন এক ধরনের ‘পরীক্ষা’
রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনও পরিকল্পনাই নেই স্পষ্ট জানালেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। বিধায়ক হওয়ার প্রশ্ন উঠতেই তাঁর সোজাসাপটা জবাব, এই ভূমিকা নিয়ে তিনি কোনও দিন ভাবেননি, ফলে ‘কী বদলাবেন’ সেই আলোচনাও তাঁর কাছে অপ্রাসঙ্গিক। একইভাবে নিজের পেশাজগতের কোনও সমস্যা ভোটের ইস্যু হওয়া উচিত কি না, সেই প্রশ্নেও আপাতত নিরপেক্ষ অবস্থানেই থাকলেন তিনি।
আরও পড়ুন:
তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাঁর অবস্থান অত্যন্ত স্পষ্ট। গার্গীর মতে, স্বচ্ছতাই একমাত্র পথ যা ভোটব্যবস্থাকে দুর্নীতিমুক্ত রাখতে পারে। নির্বাচন হোক নিরপেক্ষ ও পরিষ্কার— এটাই হওয়া উচিত গণতন্ত্রের মূল ভিত্তি। একই সঙ্গে ঘন ঘন দলবদলের প্রসঙ্গেও তিনি বিষয়টিকে শুধু রাজনীতির (West Bengal Assembly Election) গণ্ডিতে আটকে রাখেননি। তাঁর মতে, ‘দলবদল’ বা ‘মুখবদল’ সমাজের নানা ক্ষেত্রেই ঘটে, তাই একে শুধুমাত্র রাজনৈতিক সমস্যা হিসেবে দেখলে চলবে না। বরং নাগরিক হিসেবে নিজের অধিকারকে সঠিকভাবে প্রয়োগ করাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনীতিতে (West Bengal Assembly Election) ভাষার ব্যবহার নিয়েও কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, অপশব্দ বা আক্রমণাত্মক ভাষা কোনও ক্ষেত্রেই কাম্য নয়। হিংসা ও বিদ্বেষকে তিনি সরাসরি বর্জনীয় বলে মনে করেন। তাঁর কথায়, যারা শক্তিশালী, তারা কখনও গালাগালি বা অপভাষার আশ্রয় নেয় না— বরং এই ধরনের ভাষা দুর্বলতারই পরিচয় দেয়।
ভোটের ইস্যুতে দেশজ সংস্কৃতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তাঁর মতে, দেশের পরিচয়ই আগে। ভাতা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের উপকারে এলে তা গ্রহণযোগ্য, তবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হলে প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি প্রায় বিরোধীশূন্য রাজনীতিকে (West Bengal Assembly Election) তিনি একেবারেই স্বাস্থ্যকর মনে করেন না। তারকাদের ভূমিকা নিয়েও স্পষ্ট বার্তা— সিনেমাহলে দর্শক টানাই তাঁদের কাজ, ভোট টানা নয়। প্রিয় রাজনীতিবিদ হিসেবে তিনি উল্লেখ করেছেন ইন্দিরা গান্ধী ও জ্যোতি বসু-র নাম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
