Parineeti Chopra : এক মাস পর ছেলের নাম প্রকাশ রাঘব-পরিণীতির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদের প্রথম ছবি

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ১৯ অক্টোবর দিনটি রাঘব-পরিণীতির (Parineeti Chopra) জীবনে যে চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহই থাকে না। কারণ সেদিনই তারকার সংসারে জন্ম নিয়েছিল তাদের প্রথম সন্তান—এক ফুটফুটে পুত্র। আর ঠিক একমাস পর খুদে রাজপুত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। সেই ছবির হাত ধরেই জানালেন নেটিজেনদের বহু প্রতীক্ষিত তথ্য—খুদের নাম।

আরও পড়ুন : Orisha: নথি যাচাইয়ের পরও হেনস্থা! ওড়িশায় বাংলার ১০ শ্রমিককে ‘বাংলাদেশি’ বলে আটক

https://www.instagram.com/p/DROjJOWE2MZ/?igsh=MXBkNzIzenZvajlq

বুধবার নিজের ইনস্টাগ্রাম পেজে দু’টি ছবি পোস্ট করেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, রাঘব ও পরিণীতি (Parineeti Chopra) তাদের খুদের নরম, গোলাপি দুটি পায়ে ভালোবাসায় চুমু খাচ্ছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়েছে একরত্তি শিশুর পায়ের পাতার অপূর্ব ছবি, যা মা-বাবার হাতের উপর শান্তির মতো স্থির হয়ে রয়েছে। যদিও সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারা, তা সত্ত্বেও এই দুটি মিষ্টি ছবি মুহূর্তেই মন জয় করে নেয় নেটদুনিয়ার। ছবির ক্যাপশনে অভিনেত্রী একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেছেন—‘জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম—তত্র ইভ নীর।’ এরপরই জানিয়েছেন ছেলের নাম—‘আমাদের হৃদয় শান্তি খুঁজে পেয়েছে জীবনের এক অনন্ত ফোঁটায়। আমরা ওর নাম রেখেছি নীর। বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।’ স্পষ্টই বোঝা যাচ্ছে, রাঘব ও পরিণীতি আপাতত মাতৃত্ব-পিতৃত্বের নতুন যাত্রা—‘parenthood’—দারুণভাবে উপভোগ করছেন। তাদের পোস্টে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন ভক্ত, সহকর্মী থেকে শুরু করে অসংখ্য অনুরাগী। অনেকে আবার ‘নীর’ নামের সৌন্দর্য ও অর্থেরও প্রশংসা করেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখযোগ্য, গত অগাস্ট মাসে পরিণীতি (Parineeti Chopra) ও রাঘব জানিয়েছিলেন তাদের প্রথম সন্তান আগমনের খবর। এরপর ১৯ অক্টোবর, দিওয়ালির শুভক্ষণে তারা ভাগ করে নিয়েছিলেন সুখবর—নতুন অতিথি এসেছে তাদের সংসারে। সে সময় সোশ্যাল মিডিয়ায় (Social Media) তারা লিখেছিলেন, ‘‘আমাদের আগের জীবনটা ঠিক কীরকম ছিল, তা আর মনে করতে পারছি না। আমাদের দু’হাত আর হৃদয় এখন পরিপূর্ণ। এতদিন আমরা একে-অপরের জন্যই ছিলাম, আর এখন আমাদের বৃত্ত সম্পূর্ণ হল।’’ নতুন জীবনের শুরুতে ‘নীর’-এর আগমন যে রাঘব-পরিণীতি দম্পতির পৃথিবী আরো উজ্জ্বল করে দিয়েছে, তা তাদের প্রতিটি পোস্টেই স্পষ্ট।