Iran us war: মধ্যপ্রাচ্যে ফের সংকটের ছায়া, হরমুজ প্রণালী অবরোধ করে ইজরায়েলকে বড় বার্তা দিল ইরান

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র একদিনের ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি (Iran us War)। যুদ্ধবিরতির ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিল ইরান, যার জেরে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার ভোরে আমেরিকা ও ইরানের মধ্যে (Iran us War) দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হয়। সেই সময় ইরান জানিয়েছিল, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ খুলে দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতেই এই যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। ইজরায়েলও ওই সাময়িক সমঝোতায় সমর্থন জানায়। এমনকি ১০ এপ্রিল সম্ভাব্য শান্তি-আলোচনার কথাও সামনে আসে।

আরও পড়ুন:Kerala : কেরালার ‘ভাসমান জলপথ’ ভাইরাল! চুভান্নামান্নু অ্যাকুয়েডাক্টে বাড়তি ভিড়, নিরাপত্তায় কড়া নিষেধাজ্ঞা

কিন্তু রাত পেরোতেই পাল্টে যায় পরিস্থিতি। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতির (Iran us War) শর্ত কার্যকর হওয়ার পরও ইজরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইরানের দাবি, মাত্র ১০ মিনিটে ১০০-র বেশি হামলা হয়েছে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনাকেই যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখিয়ে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না। তাঁর বক্তব্য, হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চলবে এবং সেটি ইরান-আমেরিকা সমঝোতার অংশ নয়। একই অবস্থান নিয়েছে হোয়াইট হাউসও। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং ইরানকে দ্রুত নিরাপদে তা খুলে দিতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ফের বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তীব্র হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের দাম, জাহাজ চলাচল এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে। এখন প্রশ্ন, ইরান কি অবস্থান বদলে আবার প্রণালী খুলবে, নাকি সংঘাত আরও গভীর হবে। সেই দিকেই নজর গোটা বিশ্বের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole