Narendra Modi: মাছে-ভাতে বাঙালিতেই নজর মোদীর! মৎস্য উৎপাদন নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আমিষভোজন নিয়ে রাজনৈতিক বিতর্কে বহুবার বিজেপির নাম জড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, শুধু রাজনীতি নয়, মানুষের খাদ্যাভ্যাসেও হস্তক্ষেপ করতে চাইছে বিজেপি (BJP)। তাদের দাবি, মাছ-মাংস খাওয়ার বিরোধিতা করে বাঙালির সংস্কৃতি ও জীবনযাত্রার ওপর প্রভাব ফেলতে চাইছে পদ্মশিবির। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি, বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলায় নিজেদের ভাবমূর্তি বদলাতে সক্রিয় হয়েছে তারা। এই আবহেই হলদিয়ার জনসভায় মাছের প্রসঙ্গ টেনে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন: Iran us war: মধ্যপ্রাচ্যে ফের সংকটের ছায়া, হরমুজ প্রণালী অবরোধ করে ইজরায়েলকে বড় বার্তা দিল ইরান

বাঙালির খাদ্যসংস্কৃতির অন্যতম পরিচয় মাছকে সামনে রেখে তিনি (Narendra Modi) রাজ্য সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানান। মোদীর (Narendra Modi) বক্তব্যে স্পষ্ট, বাংলার সাংস্কৃতিক আবেগকে ছুঁয়ে ভোটের বার্তা পৌঁছে দিতে চাইছে বিজেপি। মাছের প্রসঙ্গ টেনে তিনি যেমন বাঙালির মন জয়ের চেষ্টা করেন, তেমনই রাজ্যের শাসকদলের নীতিকেও নিশানা করেন।

ভোটের প্রচারে একাধিক বিজেপি প্রার্থীকে দেখা গিয়েছে হাতে মাছ নিয়ে প্রচার করতে। কেউ আবার ঢুঁ মেরেছেন স্থানীয় মাছের বাজারেও, সাধারণ মানুষের সঙ্গে মিশে নিজেদের ‘বাঙালি সংস্কৃতির অংশ’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। রাজনৈতিক মহলের মতে, বাংলার ভোটে ‘মাছে-ভাতে বাঙালি’ আবেগকে গুরুত্ব দিয়েই এই কৌশল নিচ্ছে বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার ভোট রাজনীতিতে খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির প্রশ্ন এখন নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর সেই ইস্যুকেই কাজে লাগাতে চাইছে দুই প্রধান রাজনৈতিক শিবির।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole