নিউজ পোল ব্যুরো: ভোরের আলো ফুটতেই গরমের দাপট স্পষ্ট হয়ে উঠছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। দিনের সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা, আর সেই সঙ্গে বাড়ছে অস্বস্তিও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে গরমের তীব্রতা থেকে স্বস্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। যদিও কিছু জেলায় বিকেলের দিকে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তা গরম কমাতে খুব বেশি কার্যকর হবে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর , কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে এবং ভ্যাপসা গরম আরও বাড়তে পারে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অস্বস্তি বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে (South Bengal Weather Update)।
আরও পড়ুন: I-PAC : কয়লা পাচার মামলায় I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল গ্রেফতার
তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিছু জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের প্রভাবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর (West Midnapore Weather), পশ্চিম বর্ধমান (West Burdwan Weather), বীরভূম (Birbhum Weather), মুর্শিদাবাদ (Murshidabad Weather), পুরুলিয়া (Purulia Weather), বাঁকুড়া (Bankura Weather) এবং ঝাড়গ্রাম (Jhargram Weather) জেলাগুলিতে বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ দেখা যেতে পারে। তবে বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গরম ও আর্দ্রতার কারণে ইতিমধ্যেই কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহজনিত অস্বস্তির সতর্কতা রয়েছে। এরপর বুধবার ও বৃহস্পতিবার এই সতর্কতার পরিধি আরও বাড়িয়ে পশ্চিম বর্ধমানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পরিস্থিতিও প্রায় একই রকম। তাপমাত্রা বাড়লেও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling Weather), জলপাইগুড়ি (Jalpaiguri Weather), কালিম্পং (Kalimpong Weather), আলিপুরদুয়ার (Alipurduar Weather) এবং কোচবিহার (Cooch Behar Weather) জেলাগুলিতে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে অন্যান্য জেলায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। রাজ্যজুড়ে আপাতত গরম ও অস্বস্তির দাপটই প্রধান হয়ে থাকবে, মাঝে সামান্য বৃষ্টি হলেও তা স্বস্তি দিতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
