Samrat Choudhary : বিহারে বড় রদবদল! মুখ্যমন্ত্রী হিসেবে শপথ সম্রাট চৌধুরীর, প্রথমবার বিজেপির নেতৃত্বে সরকার

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: বিহারের রাজনীতিতে (Bihar Politics) বড়সড় পালাবদল। দীর্ঘ রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে বুধবার শপথ নিলেন সম্রাট চৌধুরী (Samrat Choudhary)। পাটনার লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। একই সঙ্গে বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরী (Deputy Chief Minister) হিসেবে দায়িত্ব নেন, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। প্রায় দু’দশকের বেশি সময় ধরে বিহারের প্রশাসনিক দায়িত্ব সামলানোর পর বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) সম্প্রতি পদত্যাগ করেন। গত ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচনে জয়ের পর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেয় এবং ১৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন। এরপর এনডিএ (NDA) জোটের পরিষদীয় বৈঠকে সর্বসম্মতভাবে সম্রাট চৌধুরীকেই নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এই বৈঠকে নীতীশ কুমারের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির (BJP) শীর্ষ নেতা ও বিহারের পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহান।

আরও পড়ুন: Abhishek Banerjee : মালদহ-মুর্শিদাবাদে ত্রিমুখী লড়াই! কংগ্রেসকে নিশানা করে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

শপথ নেওয়ার আগে সম্রাট চৌধুরী (Samrat Choudhary) রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান, যা দ্রুত মঞ্জুর করা হয়। এর ফলে বিহারে (Bihar Politics) প্রথমবারের মতো বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হল যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে জেডিইউ (JDU)-র দুই নেতার অন্তর্ভুক্তি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরীর এই দায়িত্বপ্রাপ্তি জোট রাজনীতির ভারসাম্য বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ মুখ এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উল্লেখযোগ্যভাবে, ৫৭ বছর বয়সি সম্রাট চৌধুরীর(Samrat Choudhary) আগে নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনি কুশওয়াহা সম্প্রদায়ের প্রতিনিধি, যা বিহারের (Bihar Politics) ওবিসি রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি গোষ্ঠী। যাদবদের পর কুশওয়াহা সম্প্রদায়ই রাজ্যের অন্যতম বৃহৎ পিছিয়ে পড়া শ্রেণি হিসেবে বিবেচিত হয়। ফলে তার মুখ্যমন্ত্রী পদে আরোহন আগামী দিনে বিহারের সামাজিক ও রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।