Iran US War: রাশিয়া ও ইরান থেকে তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা! বড়সড় সংকটের মুখে ভারতের জ্বালানি নীতি?

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ফের কি জ্বালানি সংকটের (Iran US War) মুখে পড়তে চলেছে ভারত? আন্তর্জাতিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনে এমনই আশঙ্কা জোরালো হচ্ছে। এতদিন আমেরিকার সাময়িক ছাড়ের ফলে রাশিয়া ও ইরান (Iran US War) থেকে তেল আমদানি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা সামাল দিচ্ছিল নয়াদিল্লি। কিন্তু এবার সেই সুবিধা আর বজায় থাকছে না।

আরও পড়ুন: Abdur Razzak Mondal : ভোটের আগে তৃণমূল ছাড়লেন আব্দুর রাজ্জাক, ‘অস্বচ্ছতার’ অভিযোগে নেতৃত্বকে তোপ

মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া ও ইরানের তেল কেনার ক্ষেত্রে যে অস্থায়ী ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়ানো হবে না। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেনেট এক সাংবাদিক বৈঠকে জানান, ১১ মার্চের আগে সমুদ্রপথে পাঠানো তেলের জন্যই এই অনুমতি কার্যকর ছিল এবং সেই মজুত ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। ফলে এখন থেকে এই দুই দেশ থেকে তেল কেনার ক্ষেত্রে আবারও কড়া নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, যারা ইরানের (Iran US War) তেল কিনবে বা তাদের ব্যাঙ্কে ইরানের অর্থ লেনদেন থাকবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে চাপ আরও বাড়তে পারে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহণ হয়। অতীতে এই রুটে সমস্যা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়েছিল।

এই পরিস্থিতিতে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ, বাড়তি খরচ সামলানো এবং দেশের বাজারে মূল্য স্থিতিশীল রাখা। সব মিলিয়ে কঠিন সমীকরণের মুখে পড়তে পারে কেন্দ্র। ফলে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole