নিউজ পোল ব্যুরো: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ গরমের দাপট অব্যাহত (Weather Update)। এক কথায় বলতে গেলে গরমে একেবারে নাজেহাল অবস্থা সকলের। ভোটের প্রথম দফা কেটেছে তীব্র তাপপ্রবাহের মধ্যেই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দ্বিতীয় দফার আগে কি আবহাওয়ার বদল ঘটবে? এই পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)। পূর্বাভাস অনুযায়ী (IMD Update), আজ থেকেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্যাচপ্যাচে গরম কিছুটা কমে শুরু হতে পারে কালবৈশাখী এবং বৃষ্টির দাপট (Weather Update)। আবহাওয়া দফতরের (IMD) মতে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এই পরিবর্তন। এর জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। তাপমাত্রাও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। আজ থেকেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়বে (Weather Update)।
আরও পড়ুন: Iran: শান্তি আলোচনায় মিলল সবুজ সংকেত, আকাশসীমা খুলে বাণিজ্যিক উড়ানের অনুমতি দিল ইরান
সোমবার ও মঙ্গলবারের জন্য একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)। শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি (Weather Update)। একইসঙ্গে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় রবিবার ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। জলপাইগুড়ির ধূপগুড়িতে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হচ্ছে। ঝড়ের দাপটে একাধিক জায়গায় সুপারি ও নারকেল গাছ ভেঙে পড়েছে, বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে। ফলে বেশ কিছু এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। টানা বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু ধূপগুড়ি নয়, বানারহাট, গয়েরকাটা ও সংলগ্ন এলাকাতেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ি অঞ্চল চামুর্চি ও ভুটান সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বেশি। এতে চাষাবাদ ও দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে হাটবারে ব্যবসা করতে না পেরে সমস্যায় পড়েছেন ছোট ব্যবসায়ীরা। কৃষকদের মধ্যেও ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে (Weather Update)।
