Kolkata Metro: বুধবার কি ব্যাহত হবে যাতায়াত? জেনে নিন লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবার লেটেস্ট আপডেট

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই দফায় রাজ্যের ৮টি জেলার মোট ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভোটের কাজে ব্যবহারের জন্য কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা থেকে প্রচুর বাস নির্বাচন কমিশনের (Election Commission) অধীনে নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যাতায়াতে (Kolkata Metro) কিছুটা সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও সরকারি ও কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ভোট উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে, তবুও স্বাস্থ্য পরিষেবা, সংবাদমাধ্যম, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জরুরি ক্ষেত্রের কর্মীদের কাজে যেতে হবে। তাই ভোটের দিন ট্রেন ও মেট্রো পরিষেবা (Kolkata Metro) স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুন: West Bengal Election 2026: ভোট না দিলে কি সরকারি প্রকল্পের তালিকা থেকে নাম বাদ যাবে? বঙ্গের প্রথম নির্বাচনের আগে জেনে নিন আসল সত্যি

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভোটের দিন শিয়ালদহ ডিভিশনে ট্রেন পরিষেবা (Kolkata Metro) রবিবারের সময়সূচি অনুসারে পরিচালিত হবে। অর্থাৎ, রবিবার যেভাবে লোকাল ট্রেন চলাচল করে, বুধবারও একই নিয়মে ট্রেন চলবে। যে ট্রেনগুলি সাধারণত রবিবার বাতিল থাকে, সেগুলি এদিনও চালানো হবে না।

তবে এসি লোকাল ট্রেনের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, রানাঘাট, বনগাঁ ও শিয়ালদহ রুটের এসি লোকাল ট্রেনগুলো সপ্তাহের কর্মদিবসের সময়সূচি মেনেই চলবে। অর্থাৎ সোমবার থেকে শনিবার যেভাবে এই ট্রেনগুলি পরিচালিত হয়, ভোটের দিনও সেই সময়সূচিই বজায় থাকবে। অন্যদিকে, মেট্রো রেলের পরিষেবায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার অন্যান্য কর্মদিবসের মতোই স্বাভাবিক সময়সূচিতে মেট্রো চলবে। ফলে যাত্রীদের যাতায়াতে বিশেষ অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole