West Bengal Election 2026: ভোট না দিলে কি সরকারি প্রকল্পের তালিকা থেকে নাম বাদ যাবে? বঙ্গের প্রথম নির্বাচনের আগে জেনে নিন আসল সত্যি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) ২০২৬ ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তিও তৈরি হয়েছে। বিশেষ করে ভোটার তালিকা এবং ভোটাধিকার নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে এমন আলোচনা শোনা যাচ্ছে যে, এবার ভোট না দিলে নাকি ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ পড়ে যেতে পারে। এই আশঙ্কায় বহু মানুষ, এমনকি দীর্ঘদিন ভোটকেন্দ্রে না যাওয়া ভোটাররাও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। অনেক পরিযায়ী শ্রমিকও দূর রাজ্য থেকে বাড়ি ফিরছেন ভোট দিতে। তাঁদের ধারণা, ভোট (West Bengal Election 2026) না দিলে নাগরিক পরিচয় বা ভোটার হিসেবে স্বীকৃতি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট দেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার এবং এটি বাধ্যতামূলক নয়।বিশেষজ্ঞদের মতে, ভোট না দেওয়ার কারণে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় না। নির্বাচন কমিশন শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নাম বাদ দিতে পারে। যেমন, কোনো ভোটারের মৃত্যু হলে, স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হলে, অথবা পরিচয় যাচাইয়ের সময় তথ্য মেলেনি এমন ক্ষেত্রে নাম বাদ পড়তে পারে। তাই শুধুমাত্র ভোট না দেওয়ার কারণে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত।

আরও পড়ুন: Aditi Munshi : ভোটের আগে বিস্ফোরক অভিযোগ, মনোনয়নেই ‘গোপন’ সম্পত্তি! অদিতি মুন্সিকে ঘিরে তুঙ্গে বিতর্ক

নির্বাচন কমিশন (Election Commission) বারবার জানিয়েছে, ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের স্বাধীন সিদ্ধান্ত। কেউ ভোট দিলে বা না দিলে তার ভোটার পরিচয়ে কোনো প্রভাব পড়ে না। তাই গুজব বা ভয়কে গুরুত্ব না দিয়ে সঠিক তথ্যের ওপর নির্ভর করাই জরুরি।উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় ইতিমধ্যেই বহু আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী পর্যায়ে বাকি কেন্দ্রগুলোতে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় সচেতনতা ও তথ্যের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole