Weather Update : কলকাতায় রেকর্ড বৃষ্টি! রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা,গণনার দিনও বদলাতে পারে আবহাওয়া

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দ্বিতীয় দফার ভোটের রাতে প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা (Weather Update)। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী (IMD Update), এক রাতেই প্রায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে (Weather Update)। এই বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা হঠাৎ করে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়, ফলে গরমের দাপট অনেকটাই কমেছে (Weather Update)। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই পূর্বাভাস। রবিবার পর্যন্ত রাজ্যে একই রকম অস্থির আবহাওয়া বজায় থাকবে, অর্থাৎ ঝড়-বৃষ্টি চলতে থাকবে। সোমবার, অর্থাৎ ভোট গণনার দিন থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ ও অসম পর্যন্ত প্রসারিত। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে (Weather Update)।

আরও পড়ুন: Abhishek Banerjee : উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু ঘিরে তীব্র বিতর্ক, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসলেন অভিষেক

বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে (Weather Update)। দিনের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস। শুধু কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একই পরিস্থিতি থাকবে। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ৩ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ( North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন ধরে সেখানে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Weather Update)।