নিউজ পোল ব্যুরো: বৈশাখী পূর্ণিমার পবিত্র তিথিতেই পালিত হয় বুদ্ধ পূর্ণিমা (Budhha Purnima 2026)। ১ মে ২০২৬, বৃহস্পতিবার এই শুভ দিনটি উদযাপিত হবে। জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথি আধ্যাত্মিক শক্তি, মানসিক শান্তি এবং পুণ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয়, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এবং বোধিলাভ করেছিলেন গৌতম বুদ্ধ (Gautama Buddha)। তাই এই বিশেষ দিনে কিছু নিয়ম মেনে চলা যেমন শুভ, তেমনই কিছু কাজ এড়িয়ে চলাও জরুরি। জ্যোতিষ মতে, ভুল আচরণ করলে সৌভাগ্য ব্যাহত হতে পারে এবং সংসারে অশান্তি দেখা দিতে পারে।
১. তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলুন
হিন্দু ধর্মে Tulsi-কে দেবী লক্ষ্মীর প্রতীক ধরা হয়। বুদ্ধ পূর্ণিমার (Budhha Purnima 2026) দিন বিশেষ করে সন্ধ্যার পর তুলসী পাতা ছিঁড়লে শুভ শক্তির ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। এতে গৃহস্থ জীবনে অশান্তি বাড়তে পারে।
২. আমিষ ও নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন
বুদ্ধ পূর্ণিমা (Budhha Purnima 2026) সংযম ও করুণার প্রতীক। এদিন মাছ, মাংস, মদ্যপান বা নেশাজাতীয় কিছু গ্রহণ করলে মানসিক অস্থিরতা বাড়তে পারে। সাত্ত্বিক আহার গ্রহণ করলে মন শান্ত থাকে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
৩. ঘর ও শরীর পরিষ্কার রাখুন
জ্যোতিষ মতে, পূর্ণিমার দিনে পরিচ্ছন্নতা সৌভাগ্যের সঙ্গে যুক্ত। অপরিচ্ছন্ন পোশাক বা অগোছালো পরিবেশ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। তাই সাদা বা হালকা রঙের পরিষ্কার পোশাক পরা শুভ।
৪. প্রাণীর প্রতি হিংসা করবেন না
গৌতম Gautama Buddha-এর শিক্ষার মূল কথা ছিল অহিংসা। এদিন কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা আঘাত করা পুণ্যক্ষয় ঘটাতে পারে বলে বিশ্বাস করা হয়।
৫. পূজার সময় মানসিক স্থিরতা বজায় রাখুন
বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খোলা চুল রেখে পূজা না করার পরামর্শ দেওয়া হয়। শাস্ত্রমতে, বাঁধা চুল একাগ্রতা ও স্থিরতার প্রতীক। এতে পূজার ইতিবাচক ফল বৃদ্ধি পায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
