LPG Price Hike: রান্নার গ্যাসে চরম অস্বস্তি! সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০০০ টাকা, জানুন লেটেস্ট রেট

দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: মাসের প্রথম দিনেই এল বড় ধাক্কা। ১ মে থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় বৃদ্ধি (LPG Price Hike) কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাব এবার সরাসরি পড়ল দেশের জ্বালানি বাজারে। বিশেষ করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ব্যবসায়ী ও খাদ্য পরিষেবা ক্ষেত্রের জন্য নতুন চাপ তৈরি করেছে। কলকাতাসহ দেশের বিভিন্ন শহরে নতুন দাম কার্যকর হয়েছে।

তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামের ওঠানামা বিচার করে গ্যাস ও জ্বালানির নতুন মূল্য নির্ধারণ করে। সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতা, বিশেষ করে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তেলের বাজারে অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি (LPG Price Hike) পেয়েছে। সেই প্রভাবেই দেশে বাণিজ্যিক এলপিজির মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: Budhha Purnima 2026: বুদ্ধ পূর্ণিমায় ভুলেও করবেন না এই ৫টি কাজ! তবেই ফিরবে ভাগ্য, হবে লক্ষ্মীলাভ

নতুন সংশোধিত দামে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে (LPG Price Hike) দাঁড়িয়েছে ৩২০২ টাকায়। কলকাতায় আজ থেকেই এই মূল্য কার্যকর হয়েছে। যদিও স্বস্তির বিষয়, গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি। এই সিলিন্ডারের দাম ৯৩৯ টাকাই রয়েছে।

তবে বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর পরোক্ষ প্রভাব ফেলতে পারে। কারণ হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকানে মূলত ১৯ কেজির সিলিন্ডার ব্যবহৃত হয়। ফলে ব্যবসায়ীদের খরচ বাড়লে খাবারের দামও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব দৈনন্দিন জীবনযাত্রায় পড়তে পারে। চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দামে ধাপে ধাপে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একাধিকবার দাম বাড়ানো হয়েছে। এবার প্রায় এক হাজার টাকা বৃদ্ধিতে উদ্বেগ আরও বেড়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole