Weather Update : মে মাসেই উলটপুরাণ! ৪ মে রেজাল্টের আগেই বদলে যাচ্ছে হাওয়ার দিশা, কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এ যেন আবহাওয়ার একেবারে উলটপালট চিত্র! মে মাসের শুরুতেই গরমের বদলে মিলছে স্বস্তির ছোঁয়া (Weather Update)। বৃহস্পতিবার হঠাৎ নেমে আসা কালবৈশাখী ঝড় (Kal Baishakhi Storm) ও প্রবল বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা অনেকটাই নেমে যায়। শুক্রবারও শহরজুড়ে ছিল মনোরম, তুলনামূলক ঠান্ডা আবহাওয়া (Weather Update)। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবার কি তবে মে মাসেও তীব্র গরম (Summer Heat) দেখা যাবে না?আবহাওয়া দফতরের (Weather Update) সাম্প্রতিক পূর্বাভাস কিন্তু বেশ আশাব্যঞ্জক। মৌসম ভবনের মতে, চলতি মে মাসে তাপমাত্রা সাধারণের তুলনায় কিছুটা কম থাকতে পারে। পাশাপাশি বৃষ্টিপাতের (Rainfall Forecast) পরিমাণও বাড়তে পারে। সবচেয়ে বড় খবর প্রায় প্রতি সপ্তাহেই কমবেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা গরমের তীব্রতা অনেকটাই কমিয়ে দেবে (Weather Update)।

আরও পড়ুন: ICICI Bank : বায়োমেট্রিকেই UPI পেমেন্ট! ৫ হাজার টাকা পর্যন্ত PIN ছাড়াই লেনদেনের নতুন সুবিধা আনল ICICI Bank

যদিও ভ্যাপসা গরম (Humidity) কিছুটা অনুভূত হতে পারে, তবে তাপপ্রবাহ (Heatwave Alert) হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে রাজ্যবাসীর জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির বার্তা। এমনকি আগামী ৪ মে, ভোট গণনার দিনেও চড়াগরমের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। বর্তমানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রিরও নিচে প্রায় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা মে মাসের শুরুতে যথেষ্ট অস্বাভাবিক এবং আরামদায়ক (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮টি জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। ওই দিন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় (Thunderstorm Warning) বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ধরনের সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Alert) রয়েছে। দক্ষিণবঙ্গেও আজ থেকে রবিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে এই প্রভাব বেশি দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।