আদালতে দৌড়েও লাভ হলো না! ভয়েস স্যাম্পল দিতেই হবে কড়া ডেডলাইন দিল হাইকোর্ট, DJ মামলার আবেদন প্রত্যাহার করলেন অভিষেক

breakingnews আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: আদালতে ছুটেও শেষরক্ষা হলো না! আইনি মারপ্যাঁচে তদন্ত এড়ানোর সব রাস্তা এবার এক ঝটকায় বন্ধ হয়ে গেল তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডিজে (DJ) মামলায় রক্ষাকবচ ধরে রাখতে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু স্বস্তি তো দূর অস্ত, উল্টো হাইপ্রোফাইল এই নেতাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শুনতে হলো নজিরবিহীন ভর্ৎসনা! বিচারপতির কাছ থেকে তীব্র ধমক খেয়ে শেষমেশ লেজ গুটিয়ে নিজের মামলাই প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন অভিষেক।

এক ধাক্কায় চাপ বাড়ল অভিষেকের ওপর। আদালত সূত্রে খবর, আজ শুনানির শুরুতেই অভিষেকের আইনজীবীদের কড়া ভাষায় ধমক দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অত্যন্ত গম্ভীর ও কড়া সুরে স্পষ্ট জানিয়ে দেন, “আদালতে বারবার দৌড়ে এসে তদন্ত এড়ানো যাবে না! তদন্তের স্বার্থে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি (CID) বা পুলিশের মুখোমুখি হাজিরা দিতেই হবে এবং নিজের গলার স্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল জমা দিতেই হবে।” এর জন্য তদন্তকারীদের একটি নির্দিষ্ট ডেডলাইন বা সময়সীমা বেঁধে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট সরাসরি কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, যদি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম লুকোচুরি,  বা তদন্তে অসহযোগিতা করা হয়, তবে অভিষেকের মাথার ওপর থাকা পুলিশের হাতকড়া থেকে বাঁচার আইনি ‘রক্ষাকবচ’ এক লহমায় তুলে নেওয়া হবে! অর্থাৎ, তদন্তে একটুও চালাকি করলেই সোজা লকআপের গেট খুলে যাবে।

আইনের হাত যে কত লম্বা, তা আরও একবার বুঝিয়ে দিল আদালত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ হোক বা প্রভাবশালী সাংসদ— আইনের ঊর্ধ্বে কেউ নন। কণ্ঠস্বরের নমুনা দেওয়া থেকে বাঁচতে আদালতে চক্কর কেটে আর কোনও লাভ নেই, অভিষেক হাজিরা দিতে এবং নিজের গলার স্বরের নমুনা দিতে সম্পূর্ণ বাধ্য। ফাঁকি দেওয়ার সব পথ বন্ধ করে এবার কেন্দ্রীয় এজেন্সির হাতে অডিও স্যাম্পল তুলে দেওয়ার জন্য একটি কড়া ‘ডেডলাইন’ বা শেষ সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। এই চরম ধাক্কার পর এবার কী করবেন অভিষেক?