বয়স্ক-বিধবা-দিব্যাঙ্গদের জন্য বড় খবর, আজ থেকেই মিলবে বাড়তি ভাতা

রাজ্য

নিউজপোল ব্যুরো:রাজ্যের বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের জন্য বড় সুখবর। আজ, ৭ সেপ্টেম্বর থেকেই বাড়তি হারে ভাতা দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। এতদিন যে উপভোক্তারা মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন, তাঁদের ভাতার পরিমাণ বাড়িয়ে ১৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বার্ধক্য ভাতার আওতায় থাকা প্রায় ৬০ লক্ষ উপভোক্তা এই সুবিধা পেতে পারেন। এর পাশাপাশি বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতার উপভোক্তারাও বর্ধিত হারে টাকা পাবেন।

আরও দেখুন :-‘আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে’—দেশে ফেরার ইচ্ছা, নিরাপত্তা নিয়ে বিস্ফোরক আশঙ্কা শেখ হাসিনার

প্রশাসনের লক্ষ্য, ৭ সেপ্টেম্বর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তা সম্পূর্ণ করা। ফলে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে বর্ধিত ভাতার টাকা জমা পড়তে পারে।

সূত্রের খবর, বার্ধক্য ভাতার উপভোক্তাদের মধ্যে একটি অংশ কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় রয়েছেন। ৬০ থেকে ৭৯ বছর বয়সীদের ক্ষেত্রে কেন্দ্রের নির্দিষ্ট অনুদান রয়েছে, আর ৮০ বছরের বেশি বয়সীদের জন্য কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ আরও বেশি।

বাকি উপভোক্তাদের রাজ্যের নিজস্ব সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তে প্রবীণ, বিধবা ও দিব্যাঙ্গ উপভোক্তাদের আর্থিক সহায়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।