এপ্রিলে যোগ, আগস্টে ইস্তফা! তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু

নিউজপোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার মাত্র চার মাসের মাথায় ঘাসফুল শিবিরের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র তথা বিশিষ্ট রাজনীতিবিদ চন্দ্রকুমার বসু। সোমবারে পাঠানো একটি সংক্ষিপ্ত চিঠিতে দলীয় নেতৃত্বকে তাঁর এই পদত্যাগপত্র দ্রুত কার্যকর করার আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে দল ছাড়ার পেছনে স্রেফ ‘ব্যক্তিগত কারণ’ কিন্তু ইস্তফা দেওয়ার ঠিক আগের মুহূর্তে […]

Continue Reading

ই-২০ পেট্রল ইস্যুতে পুলিশের বাধা উড়িয়ে বেলা ১২টায় মোদীর বাসভবন ঘেরাও করার ডাক দিয়েছেন কেজরিওয়াল

নিউজপোল ব্যুরো: পেট্রোলিয়াম পণ্যে ‘E20’ বা ২০ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্তের প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নামলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের ডাক দিয়েছেন তিনি। মাত্র ১০০ জন অনুগামীকে নিয়ে এই প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা থাকলেও দিল্লি পুলিশ নিরাপত্তার স্বার্থে […]

Continue Reading

তবে কি ‘কালীঘাট’ ছাড়ছেন শশী পাঁজা? কাকলির ক্লিনিকে গোপন বৈঠকের পর তুঙ্গে দলবদলের জল্পনা

নিউজপোল ব্যুরো: প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের প্রবীণ নেতা শশী পাঁজাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি তাঁকে এনসিপিআই (NCPI) সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভবানীপুরের ফার্টিলিটি রিসার্চ ইনস্টিটিউটে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে দলবদলের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন কাকলি ঘোষ দস্তিদার নিজেই। তাঁর দাবি, শশী পাঁজা বহু বছর ধরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসক […]

Continue Reading

উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গেও দুর্যোগের মেঘ! ৪ আগস্ট থেকে কলকাতা জুড়ে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউজপোল ব্যুরো: ৪ অগস্ট মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে চরম প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি মোকাবিলার জন্য একই সঙ্গে লাল, কমলা ও হলুদ—এই তিন ধরনের সতর্কতাই জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় […]

Continue Reading

জঙ্গি তদন্তে আরও এক ধাপ এগোল STF, হামিম-অর্পিতার পর বেলিলিয়াস রোড থেকে গ্রেপ্তার তাঁদের ঘনিষ্ঠ সহযোগী আদিত্য সিং

নিউজপোল ব্যুরো: হামিম মণ্ডল ও অর্পিতাকে গ্রেফতারের পর এবার তাঁদের ঘনিষ্ঠ সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করেছে বেঙ্গল STF। তদন্তকারীদের দাবি, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং তা হামিমের কাছে পৌঁছে দেওয়ার কাজে তাঁর ভূমিকা থাকতে পারে। STF সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে। ধৃত হামিম মণ্ডল এবং অর্পিতাকে […]

Continue Reading

নিজের ঘরেই পড়ে রয়েছে মেয়ের ক্ষতবিক্ষত লাশ! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পর গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুনের নৃশংস অভিযোগ

নিউজপোল ব্যুরো: একটি উৎসবের দিন শেষ হতে না হতেই নেমে এল গভীর শোক। আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ১৫ বছরের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমের হাইলাকান্দি জেলায়। বাড়ির ভিতর থেকে এমন অবস্থায় তার দেহ উদ্ধার হয় যে পরিবারের সদস্যদের পক্ষে প্রথমে তাকে চিনে নেওয়াও কঠিন হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা […]

Continue Reading

টুলু মণ্ডলের ২২০ কোটির কালো সাম্রাজ্যের আসল রহস্য ফাঁস পাশাপাশি সিমেন্ট গোডাউন থেকে মিলল জাল DCR ছাপার প্রিন্টিং মেশিন!

নিউজপোল ব্যুরো: নগদ টাকা, সোনা, জমি, ব্যাঙ্কের স্থায়ী আমানত থেকে শুরু করে জাল DCR ছাপানোর প্রিন্টিং মেশিন— তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে এবার আরও বড় সাফল্য পেল পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, এখনও পর্যন্ত নগদ টাকা, সোনা, জমি এবং ব্যাঙ্কে থাকা অর্থ […]

Continue Reading

ইনস্টাগ্রাম রিলসই বাঁচাল প্রাণ! তিন কিশোরীকে পাচারের মেগা ছক বানচাল করল পঞ্চসায়র থানা

নিউজপোল ব্যুরো: ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্র কয়েক সেকেন্ডের একটি রিলসই হয়ে উঠল সবচেয়ে বড় সূত্র। সেই ভিডিওর ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করে পঞ্চসায়র থানার পুলিশ তিন কিশোরীকে সম্ভাব্য পাচারের হাত থেকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাটি শুরু হয় ২৭ জুলাই সন্ধ্যায়। রাত আটটার কিছু আগে পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনি এলাকার তিনটি পরিবার থানায় পৌঁছে জানায়, […]

Continue Reading

তিলোত্তমায় ভ্যাপসা গরমের দাপট, রাজ্যের ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা

নিউজপোল ব্যুরো: রবিবার শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হলেও কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতার আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ […]

Continue Reading

Jagannath Chattopadhyay:’মাত্র ৭৩ দিনেই বীরভূমে রাজস্ব আদায়ে নজির’ দাবি উচ্চশিক্ষামন্ত্রীর!

নিউজ পোল ব্যুরো:লোকভবনে রাজ্যপালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) জানান, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতি, ছাত্রভর্তি প্রক্রিয়া এবং বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির অগ্রগতি, জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল […]

Continue Reading