Political Violence: একাধিক জেলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

নিউজপোল ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। মালদা, নৈহাটি ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পৃথক ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই নিয়ে তৃনমূলের পক্ষ থেকে কোন মন্তব্য জানায়নি। মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় বিজেপি নেতা মিলন ঘোষ-সহ পাঁচ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে […]

Continue Reading

Malda Flood Rescue: নিঝুম রাতে প্রসূতিকে উদ্ধার, মানবিকতার নজির গড়ল ভূতনী থানার পুলিশ

নিউজপোল ব্যুরো: চারদিকে বন্যার জল। যোগাযোগের পথ বিচ্ছিন্ন। তার মধ্যেই গভীর রাতে প্রসবযন্ত্রণায় কাতর এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল ভূতনী থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় ফের সামনে এল মানবিকতার ছবি। ঘটনাটি ঘটে মাঝরাতে। আনুমানিক রাত ১২টা নাগাদ বন্যায় প্লাবিত প্রত্যন্ত এলাকার এক গর্ভবতী মহিলার আচমকাই তীব্র প্রসবযন্ত্রণা শুরু হয়। বন্যার জেরে এলাকার […]

Continue Reading

BSF Saves 10 Lifes: বিএসএফের তৎপরতায় বাঁচল ১০ প্রাণ, গঙ্গা থেকে উদ্ধার ৩ শিশু-সহ ১০ বাংলাদেশি

নিউজপোল ব্যুরো: মালদার (Malda) খান্দুয়া সীমান্ত আউটপোস্টের কাছে গঙ্গা নদীতে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ১০ বাংলাদেশি নাগরিক। বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের (71 Battalion) সতর্ক জওয়ানরা তাঁদের নদী থেকে উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে তিন শিশু, তিন মহিলা এবং চারজন পুরুষ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারির সময় গঙ্গায় তাঁদের বিপজ্জনক অবস্থায় দেখতে […]

Continue Reading

গঙ্গার ভাঙনে নদীগর্ভে ১৫০ বছরের প্রাচীন শিব মন্দির

নিউজপোল ব্যুরো:মালদার রতুয়া-১ ব্লকে গঙ্গার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ১৫০ বছরের প্রাচীন এক শিব মন্দির। রবিবার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের চোখের সামনেই গঙ্গার প্রবল স্রোতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা মন্দিরটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মহানন্দটোলা পঞ্চায়েতের জিতুটোলা, মুলিরামটোলা-সহ বিস্তীর্ণ এলাকায় গঙ্গার […]

Continue Reading