গঙ্গার ভাঙনে নদীগর্ভে ১৫০ বছরের প্রাচীন শিব মন্দির

জেলা

নিউজপোল ব্যুরো:মালদার রতুয়া-১ ব্লকে গঙ্গার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ১৫০ বছরের প্রাচীন এক শিব মন্দির। রবিবার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের চোখের সামনেই গঙ্গার প্রবল স্রোতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা মন্দিরটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মহানন্দটোলা পঞ্চায়েতের জিতুটোলা, মুলিরামটোলা-সহ বিস্তীর্ণ এলাকায় গঙ্গার ভাঙন তীব্র আকার নিয়েছে। ইতিমধ্যেই বহু বিঘা চাষের জমি এবং একাধিক বসতবাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। এরই মধ্যে গ্রামের অন্যতম প্রাচীন এই শিব মন্দিরটিও ভাঙনের মুখে পড়ে।

আরও দেখুন :-ওড়িশা থেকে ধুলাগড়, মাঝপথেই পুলিশের জালে ১২২ কেজি গাঁজা

মন্দিরটি রক্ষার জন্য শেষ মুহূর্তে স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেন। তবে গঙ্গার তীব্র স্রোত ও জলোচ্ছ্বাসের কাছে সেই চেষ্টা ব্যর্থ হয়। চোখের সামনে দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত মন্দিরটি তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। অনেকেই নদীর পাড়ে দাঁড়িয়ে ‘জয় ভোলেনাথ’ ধ্বনি দিতে থাকেন।

মন্দির হারানোর পাশাপাশি নতুন করে ঘরবাড়ি ও জমি হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ