নিম্নচাপের ঘূর্ণিতে ফের বদল আবহাওয়া! কাঁপছে আকাশ, বাংলার একাধিক জেলায় বৃষ্টির দাপটের ইঙ্গিত

নিউজপোল ব্যুরো: কয়েক দিনের টানা বৃষ্টির পর আকাশে রোদের দেখা মিলতেই স্বস্তি ফিরছিল পশ্চিমবঙ্গে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন থাকল না। ফের নিম্নচাপ ঘিরে তৈরি হয়েছে নতুন করে আবহাওয়ার নজরদারি। ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মায়ানমার উপকূল ও উত্তর আন্দামান সাগরের কাছে থাকা সিস্টেমটি ক্রমশ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এটি একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে […]

Continue Reading

নদীর জল বাড়তেই ঘাটালে ভয়াবহ বন্যার ছবি! ডুবে গেল আমন ধানের ক্ষেত, বন্যা পরিস্থিতিতে এবার চরম সর্বনাশের মুখে হাজার হাজার কৃষক!

নিউজপোল ব্যুরো: নদীর জল যত বাড়ছে, ততই কঠিন হয়ে উঠছে চন্দ্রকোনা ও ঘাটালের পরিস্থিতি। একের পর এক এলাকা জলের তলায় চলে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন কৃষকেরা। মাঠের পর মাঠ জলে ডুবে থাকায় শুধু চলতি ফসলই নয়, পরের চাষ নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। অনেক কৃষক ভেবেছিলেন, আলু চাষে যে ক্ষতি […]

Continue Reading

সেপ্টেম্বর শেষেই বিশ্বজুড়ে ধেয়ে আসছে মহাপ্রলয়! স্যাটেলাইটের চোখে ধরা পড়ল ৩ বিধ্বংসী হারিকেন, কোন কোন দেশকে গ্রাস করবে এই প্রলয়?

নিউজপোল ব্যুরো: প্রশান্ত মহাসাগর যেন একসঙ্গে একাধিক ঝড়ের ঘূর্ণিতে অশান্ত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্যাটেলাইট ছবিতে একই সময়ে তিনটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল—হারিকেন পোলো, ওডালিস এবং নোলো। এই ছবি সামনে আসার পর ফের আলোচনায় এসেছে শক্তিশালী এল নিনো। NOAA-র হিসাব বলছে, ২০২৬ সালের শরৎ ও শীতকালে খুব শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি। প্রশান্ত […]

Continue Reading

মমতা শিবিরের মাথায় ভেঙে পড়ল আকাশ, পুরভোটের আগে আর ফিরছে না জোড়াফুল, ৪ মাসের সময় দিল সুপ্রিম কোর্ট!

নিউজপোল ব্যুরো: আসন্ন পুরভোটের ঠিক মুখেই জোড়াফুল প্রতীক নিয়ে মারাত্মক আইনি ও সাংগঠনিক ধাক্কা খেল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস! প্রতীক বিরোধ নিয়ে কোনো তাড়াহুড়ো না করে নির্বাচন কমিশনকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য পুরো চার মাসের দীর্ঘ সময় বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশের ফলে স্পষ্ট হয়ে গেল যে, পুরভোটের আগে কোনোভাবেই […]

Continue Reading

ইতিমধ্যেই ৪ বার প্রাণঘাতী হামলা! বুলেটপ্রুফ সুরক্ষার দাবিতে অভিযোগে আদালতের দরজায় সাংসদ অভিষেক

নিউজপোল ব্যুরো: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীদের দাবি, ২০১৬ সাল থেকে অভিষেক Z+ নিরাপত্তা পেয়ে আসছেন। কিন্তু ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তাঁর নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট করা হয়েছে। এমনকি তাঁর বাড়ির সামনে মোতায়েন থাকা অতিরিক্ত নিরাপত্তারক্ষীদেরও সরিয়ে দেওয়া হয়েছে বলে আদালতে অভিযোগ জানানো হয়েছে। […]

Continue Reading

উত্তরপাড়ার পর বেলেঘাটা, পরপর হামলার অভিযোগে আদালতে কুণাল ঘোষ! মামলা করার অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের, দ্রুত শুনানির আর্জি খারিজ

নিউজপোল ব্যুরো: বেলেঘাটায় ওপর্যুপরি প্রাণঘাতী হামলার ঘটনায় এবার চরম পদক্ষেপ নিয়ে আইনি লড়াইয়ে নামলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ! নিজের রাজপথে হাতুড়ি ও রিভলভার উঁচিয়ে বাইক বাহিনীর তাণ্ডবের পর এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করার আর্জি জানান কুণাল ঘোষের আইনজীবীরা। আদালত মামলা দায়ের করার আর্জি মঞ্জুর […]

Continue Reading

পর্যটন থেকে হাসপাতাল, রাজ্যে বিনিয়োগের বড় বার্তা—নতুন কী ঘোষণা হল?

নিউজপোল ব্যুরো: বিশ্ব পর্যটন দিবসেই রাজ্যের পর্যটন ক্ষেত্রে এল বড় বিনিয়োগের খবর। পর্যটন খাতে ১২ হাজার ৫৩৪ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন বিনিয়োগকারী। এর ফলে প্রায় ২২ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছে রাজ্য সরকার। রবিবার পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, ITC-র শীর্ষ আধিকারিক-সহ একাধিক […]

Continue Reading

LPU ক্যাম্পাসে ছাত্রীর শ্লীলতাহানি, মাঝরাতে দাউদাউ আগুনে জ্বলল বিশ্ববিদ্যালয়! টানা ১০ দিনের জন্য ক্লাস-পরীক্ষা সম্পূর্ণ বন্ধ, জারি হলো কড়া পুলিশি পাহারা

নিউজপোল ব্যুরো: অভিযোগকে ঘিরে শুরু হওয়া প্রতিবাদ ধীরে ধীরে বড় অশান্তির চেহারা নিল পঞ্জাবের ফাগওয়াড়ার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে। শনিবার রাত থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। পড়ুয়াদের একাংশের অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর হয়নি। এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর রবিবার সকাল থেকে বিক্ষোভ আরও তীব্র হয়। […]

Continue Reading

শেষ মুহূর্তে পিছল ৩ দিনের ব্যাংক ধর্মঘট, আজ থেকেই খুলছে শাখা—উচ্চপর্যায়ের কমিটিতে উঠছে ৫ দিনের কাজ ও শনিবার ছুটির দাবি

নিউজপোল ব্যুরো: সোমবার থেকেই দেশজুড়ে ব্যাংক ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের প্রস্তাবিত তিন দিনের ধর্মঘট আপাতত স্থগিত করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা UFBU। ফলে এই তিন দিনে ব্যাংকের শাখা পরিষেবা সচল থাকার কথা। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা IBA এবং UFBU-র বৈঠকের […]

Continue Reading

কলকাতার সত্যজিৎ রায় ইনস্টিটিউটে তুমুল ভাঙচুর ও হাতাহাতি! দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা, পড়ুয়া-অধ্যাপকদের নিগ্রহের অভিযোগ, গেট আটকে বিক্ষোভ ক্যাম্পাসে

নিউজপোল ব্যুরো: কলকাতার অভিজাত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) রবিবার ছুটির দিনে ঘটে গেল নজিরবিহীন ও ভয়াবহ তাণ্ডব! একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে উগ্র ও চরম উসকানিমূলক মন্তব্য করাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাধারণ ছাত্রছাত্রীরা সেই উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই অতর্কিতে তাদের ওপর হামলা চালানোর মারাত্মক […]

Continue Reading