আমি যে কোনও সময় খুন হয়ে যেতে পারি!’ পরপর হামলার অভিযোগে আতঙ্কিত কুণাল, ‘আমার ডেডবডি দেখতে চান?’ – শুভেন্দুকে সরাসরি নিশানা কুণালের!

নিউজপোল ব্যুরো: পরপর দু’দিনে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তুলে এবার নিজের নিরাপত্তা নিয়ে সরব হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শনিবার উত্তরপাড়ার ঘটনার পর রবিবার বেলেঘাটা-ফুলবাগান এলাকায় ফের তাঁর গাড়ি ঘিরে হামলার অভিযোগ ওঠে। কুণালের দাবি, হামলার ধরন দেখে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পর তিনি নারকেলডাঙা থানায় যান এবং নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে […]

Continue Reading

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে ফের পুলিশের তৎপরতা! শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ, পুরোনো মামলার তদন্তে নতুন মোড়

নিউজপোল ব্যুরো: ভোট পরবর্তী মেদিনীপুরের উত্তপ্ত রাজনীতির মেজেতে ফের একবার বড় সড় তোলপাড়! ২০০৭ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পুরনো বকেয়া মামলায় এবার সরাসরি তৃণমূলের দাপুটে নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ানের বাড়িতে পৌঁছে গেল নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। একই সাথে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য শেখ সাহাউদ্দিনের বাড়িতেও হানা […]

Continue Reading

SIR নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু! ‘২৭ লক্ষ নাম বাদে বিজেপি-কমিশন দায়ী নয়’ —তৃণমূল-সিপিএম সখ্যতা নিয়েও বিস্ফোরক নিশানা রবিবারের বৈঠকে

নিউজপোল ব্যুরো: SIR ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখনই রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় তৃণমূল, সিপিএম এবং SIR নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক। শুভেন্দুর দাবি, SIR-এর সিদ্ধান্ত শুধু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একার নয়। শনিবার নির্বাচন কমিশনের প্রকাশ করা বৈঠকের ছবি দেখিয়ে তাঁর […]

Continue Reading

Kunal Ghosh car attack in Beleghata : ফের নিশানায় কুণাল ঘোষ? উত্তরপাড়ার পর বেলেঘাটায় হামলার অভিযোগ, নারকেলডাঙা থানার বাইরেও বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীদের দাঁড়িয়ে থাকার বিস্ফোরক অভিযোগ

নিউজপোল ব্যুরো: উত্তরপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কুণাল ঘোষের গাড়ি ঘিরে হামলার অভিযোগ। শনিবার উত্তরপাড়ায় গাড়ি আটকে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ ওঠার একদিনের মধ্যেই রবিবার সকালে বেলেঘাটায় নতুন করে হামলার অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, একটি পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি নয়, বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জায়গা দেখতে যাওয়ার পথেই […]

Continue Reading

শালবনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা হাতি-সহ দুই শাবকের মর্মান্তিক মৃত্যু, কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা

নিউজপোল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় নেমে এল চরম বিভীষিকা! রবিবার ভোরে পিড়াকাটা রেঞ্জের রঞ্জার জঙ্গল লাগোয়া এক ধানজমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো দুটি নিষ্পাপ হস্তিশাবক সহ একটি পূর্ণবয়স্ক হাতির। একই সাথে একটি গোটা হাতি পরিবারের এই করুণ পরিণতিতে পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। সকালে চাষের জমিতে কাজ করতে […]

Continue Reading

রাষ্ট্রপতি ভবন ঘিরে গুঞ্জন, পাল্টা বার্তায় শুভেন্দু! ‘গুন্ডাদমন বিল’ নিয়ে রাজনীতির আকাশে ফের বিতর্কের কালো মেঘ

নিউজপোল ব্যুরো: রাজ্য সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন বিল’ নাকি ফেরত পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন! সংবাদমাধ্যমের একাংশে ছড়িয়ে পড়া এমন একটি চাঞ্চল্যকর খবরকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতি। কিন্তু এই খবরকে সম্পূর্ণ ‘মিথ্যে’, ‘ভিত্তিহীন’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে ও উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি ট্যাগ করে স্পষ্ট ভাষায় তিনি […]

Continue Reading

দুপুরেই বদলাবে কলকাতার আকাশ! মেঘে ঢাকবে শহর, হালকা বৃষ্টি-বজ্রবিদ্যুতের সম্ভাবনা

নিউজপোল ব্যুরো: সেপ্টেম্বরের শেষলগ্নে এসেও পুরোপুরি স্বস্তি ফিরছে না রাজ্যের আবহাওয়ায়। রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। দুই বঙ্গেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস […]

Continue Reading

পুজোর আগেই রাস্তায় নামছে আরও ৯০ বাস! উত্তরবঙ্গের জন্য ৩০টি নতুন বাসের ঘোষণা, শিলিগুড়ি সফরে পরিবহনমন্ত্রী অর্জুন সিং

নিউজপোল ব্যুরো: পুজোর মরসুমে যাত্রী পরিষেবায় বাড়তি গতি আনতে আরও বাস রাস্তায় নামানোর ঘোষণা করলেন রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। শুক্রবার একদিনের শিলিগুড়ি সফরে এসে তিনি জানান, পুজোর আগেই রাজ্য পরিবহন ব্যবস্থায় আরও ৯০টি বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুজোর মধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হাতে ৩০টি বাস তুলে দেওয়ার কথাও জানান তিনি। […]

Continue Reading

ব্যাংকক থেকে সোনার চালান কলকাতায়, কিন্তু বিমানবন্দর পেরোনোর আগেই সব পরিকল্পনা ভেস্তে! রবিভূষণের কাছ থেকে উদ্ধার ৭০ গ্রামের বেশি সোনা—তদন্তে আন্তর্জাতিক চক্রের খোঁজ

নিউজপোল ব্যুরো: ব্যাংকক থেকে কলকাতায় আসা বিমানের যাত্রীর উপর আগে থেকেই ছিল নজর। বিমানবন্দরের বাইরে পা রাখলেই তাকে আটক করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পুলিশকর্মীরা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই এক অভিযানে ধরা পড়লেন রবিভূষণ তিওয়ারি নামে এক যাত্রী। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ গ্রামের […]

Continue Reading

অতি গভীর নিম্নচাপের দাপটে ওড়িশার ছয় জেলায় ভয়াবহ পরিস্থিতি, গাছ পড়ে রাস্তা বন্ধ, জলে ডুবে গ্রাম, ধসে আটকাল রেলপথ

নিউজপোল ব্যুরো: ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী রূপ নেয়নি, কিন্তু স্থলভাগে ঢোকার পরও অতি গভীর নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগের ছবি সামনে এসেছে। প্রবল হাওয়া ও বৃষ্টির দাপটে বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে, জল জমেছে রাস্তায়, ব্যাহত হয়েছে যান চলাচল। কোথাও আবার ভূমিধসের জেরে রেললাইন অবরুদ্ধ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিপজ্জনক এলাকা থেকে […]

Continue Reading