নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির সেই বহু প্রতীক্ষিত দিন, যার জন্য বছরের শুরু থেকে অপেক্ষা করে থাকে বিশেষত কচিকাঁচা থেকে তরুণ-তরুণীরা, অবশেষে তারই সূচনা। আজ রবিবার বেলা থেকেই পঞ্জিকা মতে বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বঙ্গ। রবিবার ও সোমবার মিলিয়ে মনোরম আবহাওয়ায় (Weather) পূজো সম্পন্ন করবে বঙ্গবাসী। পুজোর ঠিক আগেই কেটেছে কনকনে শীত (Weather), তবে এটাই শেষ নয়!
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
সোমবার রাত কাটলেই রাজ্যে ঢুকতে পারে ফের শীতল বায়ু, কাটতে পারে মেঘলা আকাশ। গত কয়েকদিন ধরে আংশিক মেঘলা আকাশ ছিল কলকাতা সহ বঙ্গের জেলাগুলিতে। সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার ছিল আকাশ। তবে ঠান্ডা ছিল নামমাত্র। শীতের ইনিংস যেন দুম করেই উধাও হওয়ায় চমকে গিয়েছিলেন সকলেই। পরে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে হচ্ছে এমনটা। পুবালী হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ে। জানানো হয় আগামী দুই থেকে তিন দিন আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। ফের আবহাওয়া দফতর জানিয়েছে সেই মতোই থাকছে আবহাওয়া। স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
কলকাতা সহ বাকি সব জেলাগুলোতে শীতের দাপট থাকবে না এখনই। রবিবার ও সোমবার রাতে ২০ ডিগ্রি সেলসিয়াস ও দিনে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সরস্বতী পুজো পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে, দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া ,পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ১- ৩ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার, রবিবার ও সোমবার জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই। তবে কি পুজো কাটলেই শীত? সে কথাও স্পষ্ট করেছে আলিপুর আবহাওয়া দফতর।
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তাপমাত্রা আবার কিছুটা কমলেও, বিদায় সময় আগত।কলকাতায় ফেব্রুয়ারির শুরুতেই আরও বাড়ল তাপমাত্রা। আগামী এক মাসের অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই এই বছরের মত বিদায় শীতের মরশুম। সকাল-সন্ধ্যা সামান্য শীতের আমেজ অনুভূত হলেও, এটিই মূলত শীতের বিদায় বেলা বলে অনুমান আবহাওয়াবিদদের।
