নিউজ পোল স্পোর্টস ব্যুরো: নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। মঙ্গলবার দুবাইয়ে ভারত-অস্ট্রেলিয়া (IND Vs AUS) দ্বৈরথ। কিন্তু কী হবে যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায়? তাহলে কি না খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছিটকে যাবেন রোহিতরা? আর অজিরা না জিতেই ফাইনালে চলে যাবে?
আরও পড়ুনঃ IND Vs AUS: অজিদের ফাইনালে দেখছেন না ওঁরা
আরও পড়ুনঃ IND vs AUS: স্পিন ভেলকিতে ভারতকে মাত দিতে কে যোগ দিলেন অজি দলে?
বৃষ্টির কারণে ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গিয়েছে, এমন ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও বহুবার ঘটেছে আইসিসি প্রতিযোগিতায়। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাতে সেই সমস্যার মাশুল দিতে না হয়, সেজন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে আইসিসি। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে রিজার্ভ ডে না থাকলেও সেমিফাইনাল এবং ফাইনালের জন্য বাড়তি একটি দিন বরাদ্দ রাখা হয়েছে।

সুতরাং মঙ্গলবারের ভারত-বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেক্ষেত্রে খেলা পরেরদিন রিজার্ভ ডে’তে গড়াবে। এবং আইসিসির নিয়ম অনুযায়ী, আগের দিন খেলা যে অবস্থায় বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে পরের দিন। কিন্তু যদি রিজার্ভ ডে-ও খেলা না হয়, তখন কী হবে?
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বৃষ্টির কারণে রিজার্ভ ডে-ও যদি ভেস্তে যায় সেক্ষেত্রে দুই দলের মধ্যে যারা গ্রুপ পর্বে অপেক্ষাকৃত ভাল অবস্থানে ছিল তারাই চলে যাবে ফাইনালে। আর অন্য দলটিকে বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। অর্থাৎ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND Vs AUS) সেমিফাইনাল যদি রিজার্ভ ডে-ও বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে সরাসরি ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া। যেহেতু তার গ্রুপ পর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন। আর অস্ট্রেলিয়া গ্রুপের দুই নম্বর দল হিসাবে সেমিতে পৌঁছেছে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, মঙ্গলবার দুবাইয়ে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।
