Dumdum: দমদমে চুরি, বাড়িতে কেউ না থাকায় চোরেদের দৌরাত্ম্য

breakingnews অপরাধ কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের দুঃসাহসিক চুরি দমদমে। দমদম (Dumdum) পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ায় আবারও একটি দুঃসাহসিক চুরির (Adventurous theft) ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা রাতের অন্ধকারে লোহার রড দিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা প্রতিটি কামরার আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র (Valuables) এবং প্রায় কুড়ি হাজার টাকা নগদ নিয়ে যায়।

আরও পড়ুন:Tangra Triple Murder Case: ট্যাংরাকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রসূন দে-এর গ্রেফতারি কি সময়ের অপেক্ষা

সূত্রের খবর, গৃহকর্ত্রী বিগত একমাস ধরে আত্মীয়র বাড়িতে ছিলেন। আজ প্রতিবেশীরা ফোন করে জানান যে, তার বাড়ির দরজার তালা ভাঙ্গা। এতে তিনি দ্রুত বাড়িতে (Dumdum) ফিরে এসে দেখেন পুরো বাড়ি লণ্ডভণ্ড অবস্থায় (Dilapidated condition) রয়েছে। প্রতিটি ঘরে আলমারি ভাঙ্গা এবং মূল্যবান সামগ্রী (Valuable content) গায়েব। পরিবার সূত্রে খবর, নগদ প্রায় কুড়ি হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র তৈরি হয়েছে। পরিবারের তরফে নাগেরবাজার (Dumdum) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি বাড়িতে কেউ থাকতেন তাহলে হয়তো এই অঘটনটি ঘটত না।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এখনও পর্যন্ত এই চুরির ঘটনায় কাউকে গ্রেফতার (Arrest) করা হয়নি। পুলিশ তদন্ত (Investigation) চালাচ্ছে। তবে স্থানীয়রা মনে করছেন, বাড়িতে কেউ না থাকায় চোরেরা এই সুযোগ নিয়েছে তারা আশা করছেন, পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেফতার (Arrest) করবে।

উল্লেখ্য, তিন মাস আগেও বিধাননগর পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের জ্যাংড়া এলাকায় পরপর ছটি তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার গয়না চুরি হয়েছিল।

আরও পড়ুন:Alipurduar: ট্যাংরাকাণ্ডের ছায়া, বন দফতরের কোয়ার্টার থেকে উদ্ধার ৩ জনের দেহ