Sreemoyee Chattoraj: মমতা শঙ্করের পাশে শ্রীময়ী, কী এমন ঘটল ছবিতে?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় (social media) ট্রোল (troll) এবং নেতিবাচক মন্তব্যের (negative comments) শিকার হওয়া তারকাদের জন্য নতুন কিছু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, বিষয়টি সীমা অতিক্রম করলেই তারা কড়া প্রতিক্রিয়া জানান। ঠিক তেমনই করলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj) । সম্প্রতি একটি ইভেন্টে (event) যোগ দিয়ে মমতা শঙ্করের সঙ্গে একটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। ছবিটি প্রকাশ্যে আসতেই কিছু নেটিজেন কটাক্ষ করতে শুরু করেন। বিশেষত, এক নেটিজেন, পম্পা ভট্টাচার্য মুখার্জি, মন্তব্য করেন— ‘রুচিশীল মানুষ হয়ে কীভাবে রুচিহীনদের সঙ্গে বসেন।

আরও পড়ুন:- Nandita-Shiboprosad: নন্দিতার জন্মদিনে শিবপ্রসাদের বিশেষ উপহার!

একটি ভিডিও করে শ্রীময়ী সরাসরি বলেন, “আপনি যদি এতই রুচিশীল হন, তাহলে কেন আমার প্রোফাইলে ঢুকে আমার ছবিতে মন্তব্য করছেন? আপনার আসলেই কি কোনো কাজ নেই? আপনার জীবন কি শুধুই হতাশায় ভরা?” এরপর তিনি কটাক্ষকারীদের উদ্দেশ্যে আরো বলেন, “কম দামে ইন্টারনেট (internet) পাওয়ার মানে এই নয় যে যা ইচ্ছে তাই বলা যায়। আমার প্রোফাইলে মন্তব্য করার কোনো অধিকার আপনার নেই।” শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) মতে, অনলাইন ট্রোলিং (online trolling) বন্ধ করার জন্য এমন মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি কটাক্ষকারীদের সাহস থাকলে সামনে এসে কথা বলার চ্যালেঞ্জও জানান। শুধু এখানেই শেষ নয়, শ্রীময়ী জানান, যদি কেউ তার পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাহলে তিনি আইনি ব্যবস্থা (legal action) নিতে বাধ্য হবেন। তিনি বলেন, “চেনা মুখ হোক বা অচেনা, সোশ্যাল মিডিয়ায় এভাবে কাউকে আক্রমণ করা যায় না। জামা কাপড় নিয়ে কটাক্ষ করা একেবারেই গ্রহণযোগ্য নয়। আপনি চাইলে নিজে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনার নেই।

ভিডিওটি দেখুন:- https://www.instagram.com/reel/DH_ufuHtdkz/?igsh=dWJpNXV4am9iMjho

শ্রীময়ী স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের প্রোফাইল পাবলিক (public profile), তাই বলে আমাদের প্রোফাইলে যা খুশি তাই লেখা যায় না। যারা সোশ্যাল মিডিয়ায় শুধু নেতিবাচক মন্তব্য করে, তাদের অ্যাকাউন্ট (account) বন্ধ করে দেওয়া উচিত। বিশেষত, কিছু মহিলারা এমন আচরণ করছেন, যা খুবই দুঃখজনক। সামনে এসে কথা বলার সাহস না থাকলে, এই ধরনের কুরুচিপূর্ণ ট্রোলিং বন্ধ করুন। বরং নিজের উন্নতির দিকে নজর দিন, অন্যের জীবন বিশ্লেষণ করা বন্ধ করুন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই ঘটনার পর স্পষ্ট হয়ে গেছে যে, শ্রীময়ী কটাক্ষকারীদের (Sreemoyee Chattoraj) একচুলও ছাড় দিতে নারাজ। তার মতে, ‘নেটিজেনদের একাংশ শুধু অযথা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকে, যা বন্ধ হওয়া প্রয়োজন।’ শ্রীময়ীর কড়া প্রতিক্রিয়া যে সামাজিক মাধ্যমে বড় আলোচনা সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখে না। তিনি অনলাইন ট্রোলিং-এর বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ জানিয়েছেন, তা অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে।