BJP Bengal : বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি, কার ভাগ্যে শীর্ষ পদ?

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বঙ্গ বিজেপির (BJP Bengal) বিজেপির রাজ্যসভাপতি কে হবেন? এই চর্চা বহু দিন থেকেই রাজনইতিক মহলের অন্দরে চলছে। সুকান্ত মজুদারই থাকবেন নাকি সেইজায়গায় হবে মুখ বদল। এই জল্পনার মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি পদের নির্বাচনের জন্য জারি হল বিজ্ঞপ্তি ।

রিটার্নিং অফিসার হিসাবে বিজেপির রাজ্য সভাপতি পদের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন দীপক বর্মন। কে হবেন বিজেপির রাজ্য সভাপতি তা ঘোষণা করা হবে ৩ জুলাই। রিটার্নিং অফিসার জানিয়েছেন বুধবার রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র পেশ করতে হবে। দুপুর ২টও থেকে থেকে ৪টে পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে। ওই দিনই ৪টে থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন পত্র যাচাইয়ের কাজ। সন্ধ্যা ৬টায় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগামী ৩ জুলাই ঘোষণা করা হবে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম।

আরও পড়ুনঃ Kartick Maharaj : উঠেছে ধর্ষণের অভিযোগ, থানায় হাজিরা না দিয়ে কলকাতা হাই কোর্টে কার্তিক মহারাজ

বিজেপি (BJP Bengal) ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে যারা ভোট দেবেন। ২৯৪ জনের নাম রয়েছে যারা সভাপতি নির্বাচনে ভোট দেবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো বাংলার ২৯৪টি বিধানসভা আসন থেকে এক জন করে প্রতিনিধি ভোট দিয়ে বেছে নেবেন কে হবেন বাংলার পরবর্তী রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে জোড়াল হচ্ছে দুই জনের নাম। বিজেপির অন্দরে দুটি খবর সামনে আসছে । একটি মহল বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুদারকেই চাইছেন। অন্য দিকে শোনা বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে পারেন সমীক ভট্টাচার্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT