Kartick Maharaj : উঠেছে ধর্ষণের অভিযোগ, থানায় হাজিরা না দিয়ে কলকাতা হাই কোর্টে কার্তিক মহারাজ

কলকাতা

নিউজ পোল ব্যুরো: বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজের (Kartick Maharaj ) বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। এক মহিলা তার বিরুদ্ধে এনেছেন চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ। এমকি করেছেন এফআইআরও। ঘটনাটি আসলেই কি তা জানতে কার্তিক মহারাজকে তলব করেছিল পুলিশ। তবে মঙ্গলবার থানায় না গিয়ে ‘পদ্মশ্রী’ প্রাপ্ত সন্ন্যাসী কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন। মঙ্গলবার এফআইআর বাতিলের আবেদন জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া। মামলার শুনানি হবে বুধবার ।

মঙ্গলবার এফআইআর খারিজের আবেদন জানাতে আদালতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, ”ভারত সেবাশ্রম সংঘের একজন মানুষ ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন। একজন মহিলা থানায় গিয়ে ১৩ বছর আগে কিছু হয়েছে, সেটার ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন। পুলিশ নোটিস দিয়ে আজ আমাকে যেতে বলেছে। এটা সাধুসন্তদের উপর আক্রমণ।” কার্তিক মহারাজের বিরুদ্ধে ওই মহিলা ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ মঙ্গলবার তাঁকে থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল। সেই ডাকে সাড়া না দিয়ে কার্তিক মহারাজ দারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। কার্তিক মহারাজের আবেদন বিচারপতি জয় সেনগুপ্ত গ্রহণ করে জানিয়েছেন মামলাটির বুধবার শুনানি হবে।

আরও পড়ুন : Firecracker Factory Blast : বাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে এক মহিলা সহ ৬ জনের মৃত্যু, ভিতর থেকে শোনা যাচ্ছে ক্রমাগত বাজির শব্দ

উল্লেখ্য, গত সপ্তাহে হয়েছে ঘটনার সুত্রপাত। এক মহিলা গত ২৮ জুন নবগ্রাম থানায় কার্তিক মহারাজের (Kartick Maharaj ) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগে পুলিশকে জানান মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান কার্তিক মহারাজ। সেই স্কুলে তাকে শিক্ষিকারর চাকরি দেওয়া হয় এবং সেখানেই একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। সেই ঘরেই আচমকা কার্ত্তিক মহারাজ গিয়ে প্রস্তাব দেন শারীরিক সম্পর্কের । মহিলা জানান তিনি নিরুপায় হয়ে তা মেনে নেন। সেই ঘটনার পর থেকেই নাকি দিনের পর দিন মহিলার উপর শারীরিক অত্যাচার চালানো। এমনটাই দাবি করেছেন লিখিত অভিযোগে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT