নিউজ পোল ব্যুরো: পূর্বাভাস অনুযায়ী কলকাতায় (Kolkata) ফের ধীরে ধীরে বাড়ছে পারদ (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের (IMD) তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে (South Bengal Weather Update)। যদিও এই উষ্ণতা বৃদ্ধির ফলে শীত একেবারে বিদায় নিচ্ছে না। বরং সকালের ও রাতের ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় শীতের তীব্রতা খানিকটা কমতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত রাজ্যের ওপর শীতের প্রভাব তুলনামূলকভাবে দুর্বল থাকবে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার ওপর পড়ার সম্ভাবনা নেই (Weather Update)।
আগামী কয়েক দিনে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য বেশি থাকতে পারে। ফলে দুপুরের দিকে তুলনামূলক উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আপাতত শুষ্কতার দাপট বজায় থাকবে (South Bengal Weather Update)। আগামী সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়া অবাধে রাজ্যে ঢুকলেও তার প্রভাব কিছুটা দুর্বল হচ্ছে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের দাপট অনেকটাই বেশি। (North Bengal Weather Update) দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। কালিম্পং, আলিপুরদুয়ার-সহ বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। পৌষ মাস প্রায় শেষের পথে। উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় কোল্ড ডে পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আগামী সাতদিন উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই (North Bengal Weather Update)।
