Sunday Astrology: সূর্যের কৃপায় তৈরি হলো শক্তিশালী ‘নবপঞ্চম রাজযোগ’, ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির

রাশিফল

নিউজ পোল ব্যুরো: আগামী ১৪ জানুয়ারি, পবিত্র মকর সংক্রান্তির পুণ্যতিথিতে মহাকাশে এক বিরল মহাজাগতিক মাহেন্দ্রক্ষণ উপস্থিত হতে চলেছে। এদিন সূর্যদেব (Sunday Astrology) তাঁর দক্ষিণায়ন সমাপ্ত করে ধনু রাশি ত্যাগ করে শনির ক্ষেত্র মকর রাশিতে প্রবেশ করবেন। বর্তমানে বৃষ রাশিতে অবস্থানরত অরুণ গ্রহের (ইউরেনাস) সঙ্গে সূর্যের এই অবস্থানের ফলে সৃষ্টি হবে অতি শুভ ‘নবপঞ্চম রাজযোগ’ (Sunday Astrology)।

আরও পড়ুন: Saturday Rashifal: গ্রহ-নক্ষত্রের ফেরে আজ ব্যবসায় বিপর্যয় যোগ! প্রেমে অস্থিরতা, সতর্কতার বার্তা এই রাশির জাতকদের

বিস্ময়কর বিষয় হলো, মকর রাশিতে সূর্য (Sunday Astrology) আগমনের পাশাপাশি সেখানে আগে থেকেই উপস্থিত বুধ ও শুক্রের প্রভাবে একইসঙ্গে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ এবং লক্ষ্মী-নারায়ণ যোগের এক অভূতপূর্ব চতুর্মুখী প্রভাব তৈরি হবে। গ্রহরাজ সূর্যের এই তেজ এবং রাজযোগের মেলবন্ধনে বিশেষ ৪টি রাশির জাতকদের জীবনে আসন্ন সময়টি ঐশ্বর্য ও সাফল্যে পরিপূর্ণ হতে চলেছে।

ভাগ্যবদল হবে যে ৪ রাশির:

মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য এই রাজযোগ নতুন ভোরের সূচনা করবে। দীর্ঘদিনের জমে থাকা জট কাটবে এবং কর্মক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের যোগ দেখা দিচ্ছে। যারা নতুন কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাঁদের জন্য শুভ যোগ প্রবল। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি দাম্পত্য ও প্রেম জীবনে মাধুর্য বজায় থাকবে।

বৃষ রাশি: অরুণের স্বরাশি অর্থাৎ বৃষ রাশির জাতকদের জন্য সময়টি কাঞ্চন তুল্য। সূর্যের কৃপায় একাধিক উৎস থেকে অর্থাগম হতে পারে। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়ে অনায়াসে সম্পন্ন হবে। আর্থিক স্থিতিশীলতা বাড়ার পাশাপাশি পারিবারিকভাবে সুখ-শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য নবপঞ্চম রাজযোগ ভাগ্যোন্নতির পথ প্রশস্ত করবে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো বিনিয়োগ থেকে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। যারা প্রশাসনিক বা উচ্চপদস্থ চাকরির চেষ্টা করছেন, তাঁদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল।

মকর রাশি: স্বয়ং মকর রাশিতেই এই মহাসংযোগের কেন্দ্রবিন্দু হওয়ায় এই রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। সূর্য, বুধ ও শুক্রের ত্র্যহস্পর্শে আপনার জীবনে হঠাৎ কোনো শুভ সংবাদ আসতে পারে। পৈতৃক সম্পত্তির অধিকার লাভ বা অমীমাংসিত আইনি বিবাদে জয় পাওয়ার যোগ রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের যোগ্য মর্যাদা পাবেন এই সময়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole