নিউজ পোল ব্যুরো: কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে-র পুত্র প্রিয়ঙ্ক খাড়গে (Priyank Kharge) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-কে নিয়ে করেছেন বড় মন্তব্য। কংগ্রেস নেতা বক্তব্যে উঠেছে ঝড়। তিনি বলেছেন, মঙ্গলবার বলেছেন যে যদি কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরে আসে, তাহলে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-কে নিষিদ্ধ করবে। মল্লিকার্জুন পুত্রের কথায় RSS-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া কংগ্রেসের ভুল ছিল।
RSS-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে “সমাজতান্ত্রিক” এবং “ধর্মনিরপেক্ষ” শব্দগুলি অপসারণের আহ্বান জানিয়েছেন। জা নিয়ে গোটা দেশে ঝড় উঠেছে। অনেকেই এই দাবির নিন্দা জানিয়েছেন। সেই আবহেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন কর্ণাটকের মন্ত্রী মল্লিকার্জুন খাড়গে।ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুসারে মন্ত্রী বলেন “আমরা অতীতেও আরএসএসের আদর্শের বিরোধিতা করেছি এবং দু-তিনবার তাদের নিষিদ্ধ করেছি। নিষেধাজ্ঞা তুলে নেওয়া আমাদের (কংগ্রেসের) ভুল ছিল। তারা আমাদের পায়ে পড়ে বলেছিল যে তারা দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হবে না। এর জন্য নথি রয়েছে।” তাঁর যুক্তি আরএসএস সমাজে ঘৃণা ছড়ায় এবং আইনের সীমার মধ্যে কাজ করে না। খাড়গে তার মন্তব্যের প্রেক্ষিতে যুক্তি উল্লেখ করে বলেন, “সর্দার প্যাটেল কি আরএসএস নিষিদ্ধ করেননি? তারা(RSS) তাঁর পায়ে পড়ে আশ্বাস দিয়েছিলেন যে তারা দেশের আইন মেনে চলবে। ইন্দিরা গান্ধী কি আরএসএস নিষিদ্ধ করেননি? তারা আবারও একই কাজ করেছে। এখনও, তারা কেবল আইন মেনে চলার ভান করছে। তাদের ২৫০ কোটি টাকার তহবিলের উৎস কী? এই বিষয়গুলি তদন্ত করতে হবে।”
আরও পড়ুনঃ BJP Bengal : বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি, কার ভাগ্যে শীর্ষ পদ?
কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে আরএসএসকে (RSS) নিষিদ্ধ করবে কিনা জানতে চাইলে খাড়গে ( Priyank Kharge) আরও বলেছেন, “আইনসভার কাজ হল আইন প্রণয়ন করা। আমরা প্রয়োজনীয় আইন আনব, কিন্তু আমি সংবিধানের সীমার বাইরে কাজ করতে পারি না।” ২৭ জুন, X-তে একটি পোস্টে, খাড়গে RSS-এর কর্মকাণ্ডের ঐতিহাসিক রেকর্ডের বর্ণনা করে তা তালিকাভুক্ত করেছেন। খাড়গে বলেন যে সংগঠনটি লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন বা ভারতের স্বাধীনতার জন্য অন্য কোনও গণআন্দোলনে অংশগ্রহণ করেনি। তিনি অভিযোগ করেন যে স্বাধীনতার প্রাক্কালে RSS তেরঙ্গা পতাকার বিরোধিতা করেছিল। মল্লিকার্জুন খাড়গের পুত্রের আরও অভিযোগ মহাত্মা গান্ধীর হত্যার পরে আরএসএস মিষ্টি বিতরণ করেছিল এবং সংবিধানের পরিবর্তে মনুস্মৃতি বাস্তবায়নের জন্য প্রচারণা চালিয়েছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
