নিউজ পোল ব্যুরো: দেশে বর্ষা (Monsoon) প্রবেশ করতেই ভয়াবহ অবস্থা উত্তরাখন্ড, হিমাচলপ্রদেশে (Himachal Pradesh)। সাম্প্রতিক সরকারি তথ্য অনুসারে, রাজ্যজুড়ে মুষলধারে বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ফলে হিমাচলপ্রদেশে কমপক্ষে ৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২২ জন নিখোঁজ রয়েছেন।
২ জুলাই হিমাচল প্রদেশ সরকারের রাজস্ব বিভাগের অধীনে রাজ্য জরুরি অপারেশন সেন্টার (SEOC) ২০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সময়কালেরর মধ্যে রাজ্যের ক্ষয়ক্ষতি মূল্যায়নের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে রাজ্যের ১২টি জেলায় মানবজীবন, ব্যক্তিগত সম্পত্তি, গবাদি পশু এবং সরকারি পরিকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। SEOC তার প্রতিবেদনে জানিয়েছে, “আকস্মিক বন্যা, ডুবে যাওয়া, ভূমিধস, বজ্রপাত এবং সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত মোট ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে নিখোঁজ ব্যক্তির সংখ্যা ২২ জন, যার মধ্যে মান্ডি জেলায় সর্বোচ্চ ১০ জন মারা গিয়েছেন এবং নিখোঁজ ৩৪ জন। মূলত আকস্মিক বন্যা এবং মেঘভাঙা বৃষ্টির কারণে এই বিপদ ঘটেছে।” প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্ষা কারণে নানা দুর্ঘটনায় ১০৩ জন আহত হয়েছেন। সম্পত্তি ও পরিঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্য ২০৪টি বাড়ির ক্ষতি হয়েছে বলেই খবর মিলেছে যার মধ্যে ২২টি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে (পাকা এবং কাঁচা বাড়ি)।
সরকারি ভাবে জানানো হয়েছে টানা বৃষ্টির জেরে হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) ৮৪টি দোকান, গোয়ালঘর এবং শ্রমিকদের কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির পরিমাণ ৮৮.০৩ লক্ষ টাকা। তবে শুধু সাধারণ মানুষের সম্পত্তির ক্ষতি হয়েছে তাই নয় সরকারি পরিকাঠামোর ক্ষতিও হয়েছে ব্যপকভাবে। সেই ক্ষতির পরিমাণ ২৮৩.৩৯ কোটি টাকা (২৮,৩৩৯.৮১ লক্ষ টাকা)। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলির মধ্যে রয়েছে হিমাচলপ্রদেশের গণপূর্ত বিভাগ (PWD), জলশক্তি বিভাগ (JSV) এবং বিদ্যুৎ দফতর। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ ও নগর উন্নয়ন, মৎস্য ও পশুপালন বিভাগেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ধসের জেরে একাধিক সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টির সময় বাইরে বের না হওয়ার এবং ধস প্রবণ এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
