Kiran Majumder: ‘সেলফ-ওয়ার্থ’-এর কাছে ফিরে গেলেন কিরণ! সায়ন্তর সঙ্গে যোগাযোগ? দেবচন্দ্রিমার রাগে বিস্ফোরণ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টলিপাড়ার সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে রয়েছে তিনটি নাম—সায়ন্ত মোদক, দেবচন্দ্রিমা সিংহ রায় এবং কিরণ মজুমদার (Kiran Majumder)। কিরণ ও সায়ন্তর বিচ্ছেদ এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে তোলা অভিযোগ থেকে এই বিতর্কের সূত্রপাত। সেই সময় কিরণের পাশে এসে দাঁড়ান দেবচন্দ্রিমা, তাঁকে সাহস দেন, এমনকি সায়ন্তর কাছে থাকা কিরণের কিছু জিনিসও তিনি ফিরিয়ে আনেন।

আরও পড়ুন: Priyanka Chopra: গভীর শোকে প্রিয়াঙ্কা চোপড়া! হারালেন আপনজন, শোকবার্তায় ভেসে উঠল আবেগ

এই ঘটনার পর থেকে কিরণ (Kiran Majumder) ও দেবচন্দ্রিমার বন্ধুত্ব ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে লং ড্রাইভ, রেস্তোরাঁ হপিং, সিকিমে ঘুরতে যাওয়ার ছবিতে বন্ধুত্বের গভীর ছাপ স্পষ্ট হয়। কিন্তু হঠাৎ করেই সম্পর্কের সমীকরণ বদলে যায়। দেখা যায় দেবচন্দ্রিমা কিরণকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন, ইউটিউব থেকে একসঙ্গে করা ভিডিয়োও সরিয়ে ফেলেছেন।

এরপরই গুঞ্জন শুরু হয় যে, কিরণ নাকি আবার সায়ন্তর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আর তাতেই নাকি ক্ষুব্ধ হয়েছেন দেবচন্দ্রিমা। এই সমস্ত গুজবের মাঝেই ভাইরাল হয় কিরণের একটি ইনস্টাগ্রাম পোস্ট। যেখানে তিনি নিজের ফোটোশ্যুটের একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখেন—
“ওরা বলেছে আমি আবার কারো কাছে ফিরে গিয়েছি… আর ওরা ঠিকই বলেছে। যার কাছে ফিরেছি, সে হল সেলফ-ওয়ার্থ।”

এই পোস্টেই যেন পরোক্ষভাবে সমস্ত বিতর্কের জবাব দিয়ে দিলেন কিরণ। অনেকেই এই ক্যাপশনকে কুর্নিশ জানিয়েছেন। এক ভক্ত লেখেন, “একদম উপযুক্ত জবাব”, আবার কেউ মন্তব্য করেন, “ভুলটা আবার করো না”। অনেকে আবার কিরণ ও দেবচন্দ্রিমার বন্ধুত্ব পুনরুদ্ধারের আশায়ও পোস্ট করেছেন।

এই মুহূর্তে তাঁদের সম্পর্ক বা আসল ঘটনার সত্যতা প্রকাশ্যে না এলেও স্পষ্ট, কিরণের ‘সেলফ-ওয়ার্থ’-এর বার্তা বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে। সম্পর্ক, বিচ্ছেদ ও বন্ধুত্ব—সব কিছুর মধ্যেও নিজের আত্মসম্মান বজায় রাখাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই যেন বুঝিয়ে দিলেন কিরণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT