Safe investment for senior citizens:অবসরের পরও নিয়মিত আয়? পোস্ট অফিসের এই স্পেশাল স্কিমে ৫ বছরেই ফিরতে পারে ৪২ লক্ষ টাকার বেশি!

শেয়ার বাজার বিনিয়োগ

নিউজ পোল ব্যুরো:মাত্র ৫ বছরের জন্য যদি আপনি একটি নির্ভরযোগ্য জায়গায় টাকা রাখতে পারেন, তাহলে সেই সঞ্চয় আপনাকে এনে দিতে পারে লক্ষ লক্ষ টাকার সুদ! হ্যাঁ, এমনই একটি পরিকল্পনা রয়েছে পোস্ট অফিসে (Safe investment for senior citizens), যার কথা এখনও অনেকেই জানেন না।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/06/why-belpatra-is-dear-to-lord-shiva/

সাধারণভাবে ৫ বছর কোনও বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা বড় সময় নয়। বরং এটি অনেকটা স্ট্যান্ডার্ড সময়কাল বলেই ধরা হয়। আর সেই তুলনায় যদি এই সীমিত সময়ে এমন রিটার্ন পাওয়া যায়, তাহলে সেটা নিঃসন্দেহে লাভজনক বলেই ধরা যায়।

এবার প্রশ্ন হল—এই টাকা কোথায় রাখলে এমন লাভ পাওয়া সম্ভব? উত্তর, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (Safe investment for senior citizens)। তবে এটাও জানিয়ে রাখা জরুরি, এই স্কিম সবার জন্য নয়। শুধুমাত্র ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও, সরকারি বা প্রতিরক্ষা খাত থেকে নির্দিষ্ট শর্তে অবসরপ্রাপ্ত কর্মীরাও নির্দিষ্ট কিছু ছাড় পেতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই স্কিমের মেয়াদ পাঁচ বছর। চাইলে মেয়াদ শেষ হওয়ার পর আরও তিন বছর পর্যন্ত বাড়ানো যায়। আর একটি বড় সুবিধা হলো—এই স্কিমে করা বিনিয়োগে আয়কর আইন ৮০সি-র অধীনে কর ছাড় পাওয়া যায়।

বর্তমানে এই স্কিমে বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ। যদি কেউ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন এই স্কিমে, তাহলে ৫ বছরে তিনি পাবেন প্রায় ১২,৩০,০০০ টাকা সুদ। অর্থাৎ প্রতি তিন মাসে অ্যাকাউন্টে ৬১,৫০০ টাকা করে সুদ জমা পড়বে। পাঁচ বছর শেষে তিনি মোট পাবেন ৪২,৩০,০০০ টাকা, যার মধ্যে আসল টাকা ৩০ লক্ষ এবং সুদ ১২ লক্ষ ৩০ হাজার টাকা।

একই ভাবে, কেউ যদি ১৫ লক্ষ টাকা এই স্কিমে রাখেন, তাহলে প্রতি ত্রৈমাসিকে ৩০,৭৫০ টাকা সুদ জমা পড়বে। পাঁচ বছর শেষে মোট পাওয়া যাবে ২১,১৫,০০০ টাকা।

অবসরের পরে হাতে এককালীন কিছু টাকা আসে ঠিকই, কিন্তু সেটা যদি সঠিক জায়গায় বিনিয়োগ না করা হয়, তাহলে কয়েক বছরের মধ্যেই তা ফুরিয়ে যেতে পারে। এই স্কিম সেই দিক থেকেই এক দারুণ বিকল্প। নিরাপদ, সরকার-নিয়ন্ত্রিত, স্থিতিশীল এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে সুদ—সব কিছু মিলে প্রবীণ নাগরিকদের জন্য নিঃসন্দেহে এটি একটি চমৎকার সঞ্চয় প্রকল্প।